a খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে শ্রমিক নিহত
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে শ্রমিক নিহত


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ০৭ জুন, ২০২২, ১২:৫২
 খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের সাত তলার ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মো. জামাল (২৫)।

মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

পেশায় রড মিস্ত্রি জামালের সহকর্মী আশরাফ বলেন, তিনি খিলগাঁও মেরাদিয়ার আদম আলীরটেক আরবান কমপ্লেক্সের নির্মাণাধীন আটতলা ভবনের সপ্তম তলার ছাদে রডের কাজ করার সময় অসতর্কতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও মেরাদিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসা হয়েছিল। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্থাৎ হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান আবারও স্থগিত


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ০৮ এপ্রিল, ২০২১, ১২:৪৪
স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান আবারও স্থগিত

ফাইল ছবি

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ার কারণে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান আবারও স্থগিত করা হয়েছে। ফলে আগামী ১১ এপ্রিলও পদক প্রদান অনুষ্ঠান হচ্ছে না।

বুধবার (৭ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আসছে ১১ এপ্রিল ওসমানী স্মৃতি মিলনায়তনে পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২১’ প্রদান অনুষ্ঠিত হচ্ছে না। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাবেন। গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে গেলো ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৪ মার্চের অনুষ্ঠান স্থগিত করা হয়। সে সময় নতুন সময় নির্ধারণ করা হয় ১১ এপ্রিল।

কিন্তু করোনার পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তা আবারও পিছিয়ে গেল।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রত্যেক বছর এ পুরস্কার প্রদান করে আসছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এভারেস্ট প্রিমিয়ার লীগ খেলতে যাচ্ছেন তামিম


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১
এভারেস্ট প্রিমিয়ার লীগ খেলতে যাচ্ছেন তামিম

ফাইল ছবি

তামিম ইকবাল দেশসেরা ওপেনার। লাল-সবুজের জার্সি ছাড়াও খেলে বেড়ান বিভিন্ন ঘরোয়া লিগে। সেই তামিম এবার মাঠ মাতাবেন নেপালে হতে যাওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে। ইতিমধ্যেই ছাড়পত্র পেয়েছেন বিসিবি থেকে। নেপালের এভারেস্ট লিগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল খান। কিন্তু লিগে তামিম যাবে কি না সেটি নিয়ে ছিলো সংশয়! অবশেষে বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে লিগ খেলতে বাঁধা নেই তামিমের। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৪ সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে রওনা দিবেন দেশসেরা এই ওপেনার।

ইপিএলের এই আসরে তামিমকে দেখা যাবে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে। তামিম ছাড়া এই আসরে মাঠ মাতাবেন আরো নামি দামি বিদেশি ক্রিকেটাররা। চলতি মাসের ২৬ তারিখ পোখরা রাইনোস, ২৭ তারিখ চিতওয়ান টাইর্গাস, ২৯ তারিখ বিরাটনগর ওয়ারিয়র্স,২ অক্টোবর কাঠমান্ডু কিংস এলেভেন এবং ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়র্সের বিপক্ষে খেলবে তামিমের দল।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিবিধ

সর্বোচ্চ পঠিত - বিবিধ

বিবিধ এর সব খবর