a তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ঝালকাঠি বড়ইয়া ডিগ্রি কলেজে আলোচনা ও মতবিনিময় সভা
ঢাকা মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩২, ০৩ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ঝালকাঠি বড়ইয়া ডিগ্রি কলেজে আলোচনা ও মতবিনিময় সভা


নিজস্ব প্রতিনিধি, বরিশাল, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ০১:১৯
তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ঝালকাঠি বড়ইয়া ডিগ্রি কলেজে আলোচনা ও মতবিনিময় সভা

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি জেলা তথ্য অফিস এর আয়োজনে "তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে" আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় ঝাকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রভাষক তাওহীদ আল ইমরানের সঞ্চালনায় সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ও আলোকচিত্র প্রদর্শক হিসেবে উপস্থিত ছিলেন,  ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়ইয়া ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গাজী জসিম উদ্দিন ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম তালুকদার, প্রভাষক নীল কমল সানা, মোস্তফা কামাল, অবিনাশ দাড়িয়া, শহিদুল ইসলাম প্রমুখ ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী  ও ছাত্র-ছাত্রীরা। আলোচনা শেষে কুইজ  প্রতিযোগিতা ও পুরস্কারের মধ্য দিয়ে  অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রত্যেক আসনে লড়বে ৩৩ জন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ০৩ জুন, ২০২২, ১১:২৭
আজ ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রত্যেক আসনে লড়বে ৩৩ জন

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের ‘ভর্তিযুদ্ধ’ শুরু হচ্ছে শুক্রবার (৩ জুন)। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের জন্য পরীক্ষা হবে বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রমতে, এবার ‘গ’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ৬৯৩ জন। মোট আসন সংখ্যা ৯৩০টি। সেক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৩ জন।

ঢাকা ও ঢাকার বাইরে আরু ৭টি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটের পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ঢাবি প্রশাসন। ক, খ, গ ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের মধ্যে। এর মধ্যে বহুনির্বাচনীর জন্য ৬০ নম্বর এবং বাকি ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। দুই অংশের উত্তর দেয়ার জন্য আলাদা ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।

ঢাবিতে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন নেয়া শুরু হয় গত ২০ এপ্রিল। ওই কার্যক্রম চলে ১০ মে পর্যন্ত। বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার যুক্তি দেখিয়ে এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি সাড়ে তিনশ’ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। সেই হিসাবানুযায়ী প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, ‘গ’ ইউনিটের পর ৪ জুন হবে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এছাড়া ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আজ বিশ্ব মানবতা দিবস


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৯ আগষ্ট, ২০২২, ১১:৪৫
আজ বিশ্ব মানবতা দিবস

ফাইল ছবি

জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস আজ। যারা চরম আত্মত্যাগ করে মানবসেবায় কাজ করে যাচ্ছেন, যারা মানবকল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশে আজ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয় বোমা হামলার শিকার হয়। এতে ২২ জন কর্মকর্তা নিহত হন। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে সিদ্ধান্ত নেয়, ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বমানবতা দিবস পালিত হবে। পরিষদ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাকে এ দিবস পালনের আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে সারা বিশ্বের সাধারণ নাগরিকদের মানবিক কাজের প্রতি সমর্থন জোরদার করা যায়।

জাতিসংঘ ঘোষিত বিশ্বমানবতা দিবস আজ। যাঁরা চরম আত্মত্যাগ করে মানবসেবায় ব্রতী হয়েছেন, যাঁরা মানবকল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের উদ্দেশে আজ বিশ্বজুড়ে দিবসটি পালন করা হবে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আমার ক্যাম্পাস