a অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান
ঢাকা বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৯ আগষ্ট, ২০২৫, ০৮:৩৮
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী সেনাপ্রধান

ছবি সংগৃহীত : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

 

নিউজ ডেস্ক:  দেশ জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সব ধরণের সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এতো দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে।’

আজ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না।

সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে সেনাপ্রধান বলেন, ‘বিভ্রান্তিকর বার্তা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।’ সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনার বুস্টার ডোজ দেওয়া হবে রবিবার থেকে


স্বাস্থ্যডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ০৮:০৬
করোনার বুস্টার ডোজ দেওয়া হবে রবিবার থেকে

ফাইল ছবি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আগামী রবিবার (১৯ ডিসেম্বর) থেকে দেশে করোনাভাইরাসের বুস্টার ডোজ (৩য় ডোজ) দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে সম্মুখ সারির ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের এই বুস্টার ডোজ প্রদান করা হবে।

করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল, তারা এখন ভালো ও সুস্থ আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়নি।
 
এর আগে গত বুধবার (১৫ ডিসেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, বুস্টার ডোজের প্রস্তুস্তি নেওয়া হচ্ছে। শিগগিরই সেই কার্যক্রম শুরু হবে।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকদের ১৬০০ ফুট পতাকা নিয়ে র‌্যালি


সরিষাবাড়ি প্রতিনিধি: ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ০৬:৩৩
সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকদের ১৬০০ ফুট পতাকা নিয়ে র‌্যালি

ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে র‌্যালি করেছে ফুটবল প্রেমিকরা। শুক্রবার দুপুরে কাতার বিশ্বকাপ উপলক্ষে সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার থেকে পতাকা মিছিলের আয়োজন করে আর্জেন্টিনা দলের স্থানীয় ভক্ত ও সমর্থকরা। পতাকা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আরামনগর বাজারে গিয়ে শেষ হয়।

এসময় তরুণ, বৃদ্ধ ও শিশুসহ তিন শতাধিক ফুটবল ভক্তরা প্রিয় দলের জার্সি গায়ে ও হাতে পতাকা নিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলে বাদ্যের তালে তালে সমর্থকরা মেতে উঠে আনন্দ উচ্ছাসে।

পতাকা মিছিলের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, ৫ ফুট প্রস্থ ও এক হাজার ৬০ ফুট দীর্ঘ পতাকাটি তৈরিতে তাদের সময় লেগেছে তিন দিন এবং খরচ হয়েছে ত্রিশ হাজার টাকা। সকল ভক্তদের প্রত্যাশা মেসির নেতৃত্বে এবারের বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনার ঘরেই উঠবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়