a
ফাইল ছবি
ভারতীয় মুদ্রা রুপির দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (১ জুলাই) দিনের শুরুতেই প্রতি ডলারের বিপরীতে রুপির দাম ৫ পয়সা কমে ৭৯ দশমিক ১২ রুপিতে দাঁড়িয়েছে, যা সর্বকালের সর্বনিম্ন।
তবে লেনদেন শেষ পর্যায়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় রুপি। দিনের শেষে প্রতি মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ছিল ৭৮ দশমিক ৯৪ রুপি।
শুক্রবার সকালে রুপির দরপতন অব্যাহত থাকার ফলে চলতি অর্থবছরে ডলারের তুলনায় রুপির দাম প্রায় ৬ শতাংশ কমেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রুপির দামের এমন পতনের অন্যতম কারণ, ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইয়ের মূলধন তুলে নেওয়া এবং সেই সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি।
এইচডিএফসি সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট দিলীপ পারমার বলেন, তেল রপ্তানি এবং সোনার আমদানি নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকারের প্রচেষ্টা, বাজারের মেজাজ পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। কারণ অংশগ্রহণকারীরা মূলধনের বহিঃপ্রবাহ, ঝুঁকিমুক্ত মনোভাব এবং প্রসারিত ঘাটতি নিয়ে চিন্তিত ছিল। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এই ৮ দিনের ‘কঠোর লকডাউনে’ দেশের সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে।
ফলে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সরকার ঘোষিত কঠোর লকডাউন শুরুর আগে শেষ কার্যদিবস হওয়ায় ব্যাংকে লেনদেনে চাপ বাড়তে পারে এমন আশঙ্কা থেকে সোমবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।
এদিকে ১৪ থেকে ২১ এপ্রিল ব্যাংক বন্ধ থাকলেও ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক এদিন রাতে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ফাইল ছবি
নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জাপান। জাপানের হয়ে ইয়ুজুকি ইয়ামামোতো ও মাইকা হামানো একটি করে গোল করেন। অন্যদিকে সেলেসাওদের হয়ে মিরিয়াম ক্রিশ্চিনা একটি গোল করেন।
আজ শুক্রবার কোস্তারিকার জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি হয় অনূর্ধ্ব ২০ নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জাপান। শুরু থেকে ব্রাজিল বলের দখলে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলমুখে নেওয়া ১৯ শটের ৬টিই ছিল লক্ষ্যে। এর বিপরীতে জাপানের ৯টি শটের মাত্র ৪টি ছিল গোলমুখে।
ম্যাচের ৩০ মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অনেক চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি ব্রাজিল। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। বিরতির পর গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। এর সুফল পায় ম্যাচের ৫৫ মিনিটে। মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফেরায় ব্রাজিল।
ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাজিলের বিরুদ্ধে জয়সূচক গোলটা আদায় করে নেন মাইকা হামানো। বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে গোলরক্ষককে দারুণ দক্ষতায় ধোঁকা দিয়ে জয়সূচক গোলটা পেয়ে যান তিনি। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
দিনের অন্য ম্যাচে একই ভেন্যুতে স্পেনের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে ইনমা গাবারোর জোড়া গোলে ডাচদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন। আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতার ফাইনালে জাপানের মুখোমুখি হবে স্পেন।একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। সূত্র: বিডি প্রতিদিন