a আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ


এমএস. প্রতিদিন ডেস্ক::
রবিবার, ০৩ অক্টোবর, ২০২১, ০১:০৫
আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ

ফাইল ছবি

আজ রবিবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে।

এ সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার এই সুযোগ দিয়েছে। এই সময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা রয়েছে।

প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। 

এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চীনের ৫৪ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৩
চীনের ৫৪ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে

চীন থেকে আরও ৫৪ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে। চীন থেকে এক সঙ্গে এই প্রথম এত টিকা দেশে আসলো।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা চীন থেকে আসা টিকা গ্রহণ করেন।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি প্রধান এবং মন্ত্রী কাউন্সিলর হুয়ালং ইয়ান এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সর্বদা বাংলাদেশি বন্ধুদের সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পাশে থাকবে। তাদের যখনই প্রয়োজন হবে তখনই আমরা পাশে দাঁড়াবো।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫২
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

স্টাফ রিপোর্টার: গতকাল ঢাকায় বাশিকপ ভিআইপি হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বন সংরক্ষক, সাবেক জাতীয় সংসদ সদেস্য ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হাবিব দুলাল, বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, সলভার এগ্রোফার্মার ব্যবস্থনা পরিচালক মোঃ আব্দুর সাত্তার, দৈনিক হক ইনসাফ পত্রিকার সম্পাদক আব্দুল লতিফ ভাসানী।

বক্তব্য রাখেন, সুতা কথন নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আব্দুল আহাদ নূর, কল্যান ফাউন্ডেশনের প্রচার সম্পাদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, যুগ্ম মহাসচিব এ্যাড. আব্দুলহক চাষী, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, কবি সাজেদা ডুলু, কবি সৈয়দা আজিজ চৌধুরী।

সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গোলাম হাবিব দুলাল বলেন, বর্তমান বাংলাদেশের শিক্ষাব্যবস্থা অতি নাজুক। তাই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর বৈষম্য বিরোধী গণঅভ্যুথান এক নয়। দেশের প্রয়োজনে সমাজ ও দেশের যার যতটুকু কৃতিত্ব তার সেভাবেই মূল্যায়ন হওয়া উচিৎ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা গোলাম হাবীব দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মহিলা উদ্যোক্তা হিসাবে জান্নাতুল ফেরদৌসী, মহিলা উদ্যোক্তা বিবি ফাতেমা বেনজির, গৃহায়ন ব্যবসথাপনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মোঃ নূরুল বাসির ও এগ্রো শিল্পে সলভার এগ্রোফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর সাত্তার-কে মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মহান বিজয় দিবস সম্মাননা প্রদান করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়