a উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্সে ঘোষণা দিল হিরো আলম
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্সে ঘোষণা দিল হিরো আলম


নিজস্ব প্রতিবেদক, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ ফেরুয়ারী, ২০২৩, ০৭:৩৯
উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্সে ঘোষণা দিল হিরো আলম

ফাইল ছবি: আশরাফুল আলম ওরফে হিরো আলম

উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে বিনামূল্যে রোগী ও মরদেহ বহনের কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চুনারুঘাটে আলোচিত সেই শিক্ষকের বাড়িতে এসে গাড়ির চাবি নেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।

হিরো আলমকে গাড়ি উপহার দিতে চুনারুঘাটের নরপতি গ্রামে আগে থেকেই মঞ্চ সাজিয়ে রেখেছিলেন শিক্ষক এম মুখলিছুর রহমান। দুপুর পৌনে ৩টায় সেই মঞ্চে এসে উঠেন হিরো আলম।

পরে উপস্থিত লোকজনের সামনে হিরো আলমকে নোহা মাইক্রোবাসটির চাবি ও কাজগপত্র হস্তান্তর করা হয়। এ সময় হিরো আলম বলেন, ‘মুখলিছুর রহমান নিজের ঘোষণা অনুযায়ী গাড়িটি উপহার দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছেন।

আমি এই গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করব। সেটি দিয়ে দরিদ্র রোগী এবং দরিদ্র পরিবারের কেউ মৃত্যুবরণ করলে মরদেহ ব্যবহারের কাজে ব্যবহার করা হবে। ’

এম মুখলিছুর রহমান জানিয়েছেন, তিনি সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে হিরো আলমকে গাড়িটি উপহার দিয়েছেন। এ সময় তার হাতে একটি সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়। এ সময় হবিগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হিরো আলম সংসদ সদস্য পদে নির্বাচনে দাঁড়িয়ে যে চ্যালেঞ্জ নিয়েছেন, তা মোকাবিলার জন্য তাকে নিজের গাড়িটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ওই শিক্ষক। অবশেষে মঙ্গলবার গাড়িটি হস্তান্তর করলেন তিনি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দল ও দেশের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কাজ করা যাবেনা: যুবদলের সাধারণ সম্পাদক


আলম, মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ০৬:৫২
দল ও দেশের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কাজ করা যাবেনা: যুবদলের সাধারণ সম্পাদক

ছবি সংগৃহীত: যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

 

দলের মর্যাদা, দেশের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কোনো কাজ করা যাবেনা, করলে তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

রবিবার দিনব্যাপী গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট, সাদুল্ল্যাপুর উপজেলার শহীদ মিনার এলাকা এবং পলাশবাড়ী উপজেলার বন্দর এলাকাসহ বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন নয়ন।

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক বলেন, মানুষের ওপর কোনো প্রকার অন্যায়-অত্যাচার বা জুলুম করা যাবে না । বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সাথে করেছে। সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

নয়ন বলেন, ‘২০১৪ সাল থেকে ২০২৪ সাল মানুষ ভোট দিতে পারেনি। তারা ১৬ বছর গুম, খুন, রাহাজানিসহ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আজ তাদের পতন হয়েছে।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, তারা (জনগণ) গত ১৫ বছর ধরে ভোট দিতে পারে নাই। জনগণ এখন ভোট দিতে চায়। তাই দ্রুত সময়ের ভিতরে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিন, জনগণের ভোটেই দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন, দেশে নানারকম ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেইসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

এ সময় গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু সহ গাইবান্ধা জেলা যুবদলের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

লকডাউনের কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত ঘোষণা


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০৯:২৪
লকডাউনের কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত ঘোষণা

সংগৃহীত ছবি

করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত চলমান বিধিনিষেধ বা লকডাউনের কারণে সারাদেশে মাধ্যমিকের (এসএসসি) ফরম পূরণ স্থগিত করা হয়েছে। এক্ষেত্রে বিলম্ব ফি ছাড়া পুনরায় ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

সোমবার (৫ এপ্রিল) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত করা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

সময় বাড়ানো নিয়ে তিনি জানান, অধিকাংশের ফরম পূরণ হয়ে গেছে। তবে যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে মাধ্যমিকের ফরম পূরণ শুরু হয়, যা ৭ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারাদেশে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা জারি করেছে সরকার। জরুরি ও সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিকের ফরম পূরণও স্থগিত ঘোষণা করা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ