a আবহাওয়া অফিস তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর দিল
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আবহাওয়া অফিস তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর দিল


আবহাওয়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ০২:৫০
আবহাওয়া অফিস তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর দিল

ফাইল ছবি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করে।

এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া বগুড়া, নওগাঁ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মার্কিন রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ০৫:৫২
মার্কিন রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক

ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে আমেরিকান ক্লাবে এই বৈঠক হয় বলে জানা গেছে। বৈঠকটি দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৈঠকটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ডেপুটি কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড ইকনমিক) অর্টরু হাইনেস উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

৯৯৯-এ সহযোগিতা চাওয়ায় ডা. মুরাদের বাসায় পুলিশ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারী, ২০২২, ০৬:৩৪
৯৯৯-এ সহযোগিতা চাওয়ায় ডা. মুরাদের বাসায় পুলিশ

৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। তাকে মারধর করা হচ্ছে এই মর্মে অভিযোগ করে ফোন করেন। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান জাহানারা এহসান।

বৃহস্পতিবার ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম ডা. মুরাদের বাসায় যায়।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, মুরাদ হাসানের স্ত্রী ৯৯৯-এ ফোন করলে পুলিশ পাঠানো হয়। ওই সময় ডা. মুরাদ বাসায় ছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকেই অভিযোগটি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়