a বাংলাদেশে এখন জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

বাংলাদেশে এখন জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১২:৪২
বাংলাদেশে এখন জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ

ফাইল ছবি

ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়। সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।

২০০১ সালে চতুর্থ আদমশুমারি ও গৃহগণনা করা হয়, এসময় জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ২৪ লাখ। ২০১১ সালে অনুষ্ঠিত পঞ্চম জনশুমারিতে দেখা যায়, দেশের জনসংখ্যা বেড়ে হয়েছে ১৪ কোটি ৪০ লাখ। ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

বিবিএসের প্রতিবেদনে দেখা গেছে, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ, এক দশক আগে যা ছিল ১ দশমিক ৪৬ শতাংশ। দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্বের হার ১ হাজার ১১৯ জন এক দশক আগে যা ছির ৯৭৬ জন। এছাড়া ৯৮ জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ১০০ জন। ১০ থেকে তার বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে ২৮ শতাংশ অবিবাহিত এবং বিবাহিত ৬৫ শতাংশ। মোট জনংখ্যার ৯১ দশমিক ০৪ শতাংশ মুসলিম, হিন্দু ৭ দশমিক ৯৫ শতাংশ। দেশে মোট সাক্ষরতার হার ৭৬ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া প্রতিবন্ধিতার হার ১ দশমিক ৪৩ শতাংশ।

বিবিএসের শুমারি অনুসারে, দেশের মোট জনসংখ্যার ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন গ্রামের বাসিন্দা। আর শহরের বাসিন্দা পাঁচ কোটি ২০ লাখ নয় হাজার ৭২ জন। দেশে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ। ২০১১ সালের শুমারিতে এই হার ছিল ১ দশমিক ৪৬। দেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার ১১৯। যা ২০১১ সালে ছিল ৯৭৬। দেশে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬। পুরুষ জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৬ শতাংশ, নারী জনগোষ্ঠীর এ হার ৭২ দশমিক ৮২।

প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম শুমারিতে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ। এরপর ১৯৮১ সালে জনশুমারি অনুষ্ঠিত হয়। ওই সময় মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জনে। ১৯৯১ সালে দেশে মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ কোটি ৬৩ লাখে। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৭
বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

ফাইল ছবি

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখাতে সারা দেশের বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৮৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। শনিবার অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকাসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করা হয়।

শনিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম ও বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৩০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে মোট ৩২টি টিম ৩৯টি বাজারে অভিযান পরিচালনা করে।

এ সময় বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আর ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আজই পিএসজির হয়ে মাঠে নামছে মেসি!


ক্রীড়া ডেস্ক :
রবিবার, ২৯ আগষ্ট, ২০২১, ১২:১১
আজই পিএসজির হয়ে মাঠে নামছে মেসি!

ফাইল ছবি

প্রায় তিন সপ্তাহ আগে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু এখনও পর্যন্ত নতুন ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন এ ফুটবল যাদুকরের। তবে আজই অপেক্ষার প্রহর ফুরোচ্ছে। বার্সার হয়ে ৭৭৮টি ম্যাচ, ৬৭২টি গোল, ৩০৫টি অ্যাসিস্ট ও ৩৫ ট্রফি এ সবই এখন মেসির পুরোনো অধ্যায়। নতুন ক্লাবে এবার নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় মেসি।

সবকিছু ঠিক থাকলে আজ ২৯ আগস্ট (রোববার) রাতেই পিএসজির জার্সিতে মাঠে নামবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেইমসের মাঠে খেলতে যাবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এই ম্যাচে মেসিকে দলে রাখার ব্যাপারে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন পিএসজি কোচ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শুধু মেসি নয়, পচেত্তিনোর কাছে প্রশ্ন রাখা হয়েছিল কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়রের ব্যাপারেও। সরাসরি কোনো উত্তর দেননি পিএসজি বস। তবে জানিয়েছেন, তিনজনেরই খেলার সম্ভাবনা রয়েছে ম্যাচটিতে। তবে এখনও যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি সেটিও বলেছেন পচেত্তিনো, ‘যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সবকিছু ভেবে দেখতে হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব।

তারা তিনজনই (মেসি, নেইমার ও এমবাপে) সম্ভবত দলে থাকবে।’ এসময় মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছে পিএসজি কোচ আরও বলেন, ‘সে দারুণ অনুপ্রাণিত ও পেশাদার। নতুন সতীর্থ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তার রয়েছে।’ আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের মাঠে খেলতে নামবে মেসির নতুন দল পিএসজি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই পিএসজিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়