a করোনায় (৭সেপ্টে.) মৃত্যু ৫৬, শনাক্ত ২৬৩৯ এবং সুস্থ ৫৫৬৭
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (৭সেপ্টে.) মৃত্যু ৫৬, শনাক্ত ২৬৩৯ এবং সুস্থ ৫৫৬৭


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৬
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৬৮৪ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২,৬৩৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন।
 
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫,৫৬৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। শনাক্তের হার ৯.৬৯ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় আরও মৃত্যু ২৬, শনাক্ত ১৮৬৮ এবং সুস্থ ১৫৭৭


স্বাস্থ্য ডেস্ক:
শনিবার, ২০ মার্চ, ২০২১, ০৫:৫৮
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ছবি: করোনাভাইরাস ধ্বংসকারী টিকা

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৮৬৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ২০ হাজার ৭১৮ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা, অবস্থা গুরুতর


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৮ জুলাই, ২০২২, ১২:১৯
জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা, অবস্থা গুরুতর

ফাইল ছবি

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নারা প্রদেশে ভাষণ দেওয়ার সময় শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর জাপান টাইমসের।

জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে ঢলে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎকরা তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।

জাপানের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচারাভিযানে শিনজোকে লক্ষ্য করে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শিনজো আবে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল কিন্তু এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।

২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শিনজো আবে সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী ছিলেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য