a
ফাইল ছবি
আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখাতে সারা দেশের বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৮৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। শনিবার অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকাসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করা হয়।
শনিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম ও বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৩০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে মোট ৩২টি টিম ৩৯টি বাজারে অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আর ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা অফিসিয়ালি সিক্রেট আইন মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি চলছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি এ শুনানি চলছে। আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নিয়েছেন তাঁর আইনজীবীরা। আদালতের সামনে অপেক্ষা আছেন গণমাধ্যমকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে আছেন।
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) ন্যস্ত করা হয়েছে। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মামলাটির তদন্তভার তাঁরা পেয়েছেন। এখন তাঁরা শাহবাগ থানা থেকে নথিপত্র বুঝে নেবেন।
এর আগে পুলিশ রোজিনা ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার আদালতে হাজির করে। একই সঙ্গে রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবীরা। ওই দিন শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন। সেদিন আদালতের নির্দেশে রোজিনাকে কারাগারে পাঠানো হয়।
দেশ বিদেশ থেকে সকলে অপেক্ষায় আছে আদালতে আদেশের উপর। দেশ বিদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন সর্বস্তরের মানুষ রোজিনার জামিনের জন্য মানব বন্ধন সভা সমাবেশ মিছিল মিটিং করে যাচ্ছে এখন আদালত কি হুকুম দেয় সেদিকে তাকিয়ে আছে সকলে।
ফাইল ছবি
ইউক্রেনে রুশ আগ্রাসনের সম্ভাবনা নিয়ে কোনো তথ্য না থাকায় ফরাসি সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল এরিক ভিডাউডকে বরখাস্ত করা হয়েছে। খবর: বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ফ্লান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউক্রেনে রুশ হামলার বিষয়ে অগ্রীম কোনো তথ্য না জানার কারনে এরিক এ বিষয়ে সরকারকে কোনো বিবৃতিও দিতে পারেননি। সূত্র: ইত্তেফাক