a মার্কিন কংগ্রেস জাতীয় নির্বাচন নিয়ে কি পরিকল্পনা জানতে চেয়েছেন
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

মার্কিন কংগ্রেস জাতীয় নির্বাচন নিয়ে কি পরিকল্পনা জানতে চেয়েছেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৩ আগষ্ট, ২০২৩, ০৫:৩৮
মার্কিন কংগ্রেস জাতীয় নির্বাচন নিয়ে কি পরিকল্পনা জানতে চেয়েছেন

ফাইল ছবি

বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার পথ আছে কি না সেটাও জানতে চেয়েছেন তারা।’

রোববার (১৩ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। 

এরপর মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজসভার পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। সূত্র: ইত্তেফাক
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দেশের প্রথম বিআরটির কিলোমিটারে ব্যয় ২০৮ কোটি টাকা



মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ০৬:৫২
দেশের প্রথম বিআরটির কিলোমিটারে ব্যয় ২০৮ কোটি টাকা

দেশের প্রথম বিআরটির কিলোমিটারে ব্যয় ২০৮ কোটি টাকা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে গাজীপুর পর্যন্ত বাস চলাচলের বিশেষ ব্যবস্থা ‘বাস র‍্যাপিড ট্রানজিট’ (বিআরটি) প্রকল্পের প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে ২০৮ কোটি টাকা। এত বেশি খরচ ধরা হলেও প্রকল্পের কাজ আট বছরেও অর্ধেক শেষ হয়নি। এখন প্রকল্পের ব্যয় আরও বাড়ানোর ফন্দি আঁটা হচ্ছে।

এদিকে, বিমানবন্দর এলাকায় লঞ্চিং গার্ডার  ধসে পড়ায় গত রোববার থেকে ওই অংশের নির্মাণকাজ বন্ধ রয়েছে। যদিও প্রকল্পের নির্মাণকাজের শুরু থেকে এ অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে আছেন। তারা বলছেন, কাজের এমন মন্থরগতি দেখে কচ্ছপও লজ্জা পাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বশেষ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চার হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা। ২০ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ হবে এই বিআরটি রুট। হিসাব করে দেখা যায়, কিলোমিটারপ্রতি ব্যয় হচ্ছে ২০৮ কোটি টাকা।

• কাজের গতিতে কচ্ছপও লজ্জা পায়
• নতুন করে ব্যয় বাড়ানোর ফন্দি
• বন্ধ বিমানবন্দর অংশের নির্মাণকাজ
• চীনা বিশেষজ্ঞদল আসছে ২৮ মার্চ

প্রকল্প সূত্রে জানা গেছে, নকশা ও স্পেসিফিকেশন জটিলতায় প্রকল্পের ব্যয় আবার সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তন করতে হবে টঙ্গী-জয়দেবপুর সড়কের কারিগরি ডিজাইন। তাতে প্রকল্পের ব্যয় বাড়বে কমপক্ষে ১৬১ কোটি টাকা। 

এ বিষয়ে তিনজন প্রকল্প পরিচালকের একজন এ এস এম ইলিয়াস শাহ রোববার (২১ মার্চ) বিকেলে ঢাকা পোস্টকে বলেন, প্রকল্পের ব্যয় সংশোধনের জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। তা এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।

dhakapost

রাস্তাজুড়ে চলছে বিআরটি প্রকল্পের কাজ। হচ্ছে উন্নয়ন, বাড়ছে ভোগান্তি |

প্রকল্প সূত্রে আরও জানা যায়, শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় দুই হাজার ৪০ কোটি টাকা। ২০১৮ সালে এর ব্যয় বেড়ে দাঁড়ায় চার হাজার ২৬৪ কোটি ৮২ লাখ টাকায়। ২০২০ সালে তা করা হয় চার হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা।

প্রকল্পের ব্যয় সংশোধনের জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। তা এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি

এ এস এম ইলিয়াস শাহ, প্রকল্প পরিচালক

এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক ঢাকা পোস্টকে বলেন, সময়মতো প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। ব্যয় বাড়ানো হচ্ছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় ভোগান্তি বাড়ছে। প্রকল্পের প্রস্তাব তৈরির আগে যথাযথ সমীক্ষা না হওয়ায় এত বেশি ব্যয় ধরা হয়। এ বিষয়ে সরকার তৃতীয়পক্ষ নিয়োগ করে ব্যয়ের বিষয়টি যাচাই করতে পারে। 

‘আমাদের দেশে মহাসড়ক ও রেলপথ নির্মাণের ব্যয় বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে বেশি। এই বিআরটি প্রকল্পের কাজ বহু আগেই শেষ করা উচিত ছিল।’
 
বিআরটি বা বাস র‌্যাপিড ট্রানজিট হলো বাস চলাচলের আলাদা সড়ক। এতে বিশেষায়িত বাস চলাচল করে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাস চলাচলের এই ব্যবস্থা চালু আছে। ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনায় ২০০৪ সালেই এই ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছিল।

সময়মতো প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। ব্যয় বাড়ানো হচ্ছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় ভোগান্তি বাড়ছে। প্রকল্পের প্রস্তাব তৈরির আগে যথাযথ সমীক্ষা না হওয়ায় এত বেশি ব্যয় ধরা হয়। এ বিষয়ে সরকার তৃতীয়পক্ষ নিয়োগ করে ব্যয়ের বিষয়টি যাচাই করতে পারে

অধ্যাপক ড. সামছুল হক, বুয়েট

সর্বশেষ গত বছর জুনের মধ্যে কাজ শেষের লক্ষ্য নির্ধারণ হলেও তা হয়নি। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ সম্পন্নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ২০১২ সালে। ২০১৭ সালের আগে প্রকল্পের বাস্তব কাজ শুরুই করা হয়নি।

তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৪৩ শতাংশের বেশি। আমি দায়িত্ব নেওয়ার পর প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।

dhakapost

কচ্ছপগতির বিআরটি প্রকল্পে বেড়েছে যানজটের ভোগান্তি

ঢাকার সংশোধিত কৌশলগত পরিকল্পনা আরএসটিপির সমীক্ষা থেকে জানা গেছে, ঢাকার সড়কে এখন ট্রিপ সংখ্যা দুই কোটি ৯৮ লাখ। ২০৩৫ সালে তা হবে পাঁচ কোটি ১১ লাখ। ২০৩৫ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা ৫৫ শতাংশ বেড়ে যাবে। দ্রুত গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে ২০৩৫ সালের মধ্যে ঢাকা ও এর আশপাশে ছয়টি রুটে মেট্রোরেল, দুটি রুটে বিআরটি, ছয়টি এক্সপ্রেসওয়ে নির্মাণের সুপারিশ আছে আরএসটিপিতে। ওই সুপারিশের আলোকেই দেশের প্রথম বিআরটি প্রকল্প নেওয়া হয়েছে।

সর্বশেষ গত বছর জুনের মধ্যে কাজ শেষের লক্ষ্য নির্ধারণ হলেও তা হয়নি। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ সম্পন্নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ২০১২ সালে। ২০১৭ সালের আগে প্রকল্পের বাস্তব কাজ শুরুই করা হয়নি

বিআরটি’র সদরঘাট থেকে বিমানবন্দর রুটে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ছিল। কিন্তু সেটি করা যাচ্ছে না। এর রুট ঢাকা উড়াল সড়ক বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঝিলমিল-নটর ডেম কলেজ ফ্লাইওভারসহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এখন বিমানবন্দর থেকে গাজীপুর রুটে বিআরটি ব্যবস্থা তৈরি হচ্ছে। এটিই দেশের প্রথম বিআরটি ব্যবস্থা।

ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি গাজীপুর-বিমানবন্দর) ২০১২ সালের ২০ নভেম্বরে একনেকে অনুমোদিত হয়। সরকারের তিনটি সংস্থার অধীনে নির্মাণকাজ চলছে এটির। মাটির সমান্তরালে বিআরটি লেন নির্মাণ করছে সওজ অধিদফতর। উড়ালসেতু, টঙ্গী সেতু ও উড়াল লেন নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

dhakapost

বিমানবন্দরের কাছে বিআরটি প্রকল্পের ধসে পড়া গার্ডারের অংশবিশেষ |

ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও বাসডিপো নির্মাণ করছে এলজিইডি। প্রকল্পের ২০ দশমিক ৫০ কিলোমিটারের মধ্যে সাড়ে ১৫ কিলোমিটার হবে সড়কের সমান্তরালে। এ অংশ বাস্তবায়ন করছে সওজ অধিদফতর। ২০১৬ সালের ডিসেম্বরে চীনের গেঝুবা গ্রুপকে নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ দেয় সওজ অধিদফতর।

এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৪৩ শতাংশের বেশি। আমি দায়িত্ব নেওয়ার পর প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে

নীলিমা আক্তার, অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

১০ লেনের টঙ্গী সেতু ও উত্তরা হাউজ বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার উড়ালসড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেতু বিভাগ। এ অংশের ঠিকাদার চীনের জিয়াংসু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ। এছাড়া বাসডিপো, ড্রেন, ফুটপাত ও বাজার উন্নয়ন কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। সরকারের পাশাপাশি এডিবি, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (ডিইএফ) এ প্রকল্পে অর্থায়ন করছে।

dhakapost

আব্দুল্লাহপুর অংশে বিআরটি প্রকল্পের ধসে পড়া একটি পিয়ার ক্যাপ |

বিমানবন্দর-গাজীপুর সড়কের মাঝামাঝি অংশে প্রকল্পের কাজ চলছে। এই অংশে বিআরটি’র ৪.৫ কিলোমিটার উড়ালপথ ও উড়ালসেতু থাকবে। এর মধ্যে ৩.৫ কিলোমিটার ছয় লেনের হবে। এক কিলোমিটার হবে দুই লেনের। বিআরটি বাসডিপোসহ বিভিন্ন স্থানে ২৫টি স্টপেজ থাকবে। বিআরটি’র নির্দিষ্ট পথে চলাচলের জন্য ১৪০টি আর্টিকুলেটেড বাস কেনা হবে।

বন্ধ বিমানবন্দর অংশের নির্মাণকাজ

ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের সামনে লঞ্চিং গার্ডার ভেঙে পড়ার পর গত রোববার থেকে বিমানবন্দর এলাকায় বিআরটি প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের অধীন এই অংশে উড়ালসেতুর নির্মাণকাজ চলছিল। সব খুঁটি বসানোর কাজ শেষ হয়েছে এখানে। মাসখানেক আগে কংক্রিটের রোডওয়ে স্ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। তবে গত রোববার (১৪ মার্চ) ৯ ও ১০ নম্বর খুঁটির লঞ্চিং গার্ডার ধসে পড়লে কাজ বন্ধ রাখা হয়।

গত রোববার বিমানবন্দর এলাকায় গার্ডারের লাঞ্চার ধসে পড়েছিল। ওই দুর্ঘটনার তদন্ত করছে সাত সদস্যের একটি দল। বিমানবন্দর ছাড়া বাকি অংশের কাজ চলছে

মো. সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিআরটি কোম্পানি লি.

লঞ্চিং গার্ডার হলো একধরনের ক্রেন যা দিয়ে কংক্রিটের রোডওয়ে স্ল্যাব স্থাপন করা হয়। রোববার (২১ মার্চ) বিধ্বস্ত লঞ্চিং গার্ডারটি পরিদর্শনের কথা ছিল চীন থেকে আসা একটি বিশেষজ্ঞদলের। প্রকল্পের তিনজন পরিচালকের একজন এ এস এম ইলিয়াস শাহ এদিন বিকেলে ঢাকা পোস্টকে বলেন, আগামী ২৮ মার্চ চীন থেকে ওই বিশেষজ্ঞদলটি ঢাকায় আসবে।

dhakapost

শিল্পীর চোখে বিআরটি প্রকল্প

বিমানবন্দরে বিআরটি প্রকল্পের লঞ্চিং গার্ডার দুর্ঘটনার আগে আব্দুল্লাহপুরে একই প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে। দুটি দুর্ঘটনা তদন্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুর রহমানকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি।

ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম ঢাকা পোস্টকে  বলেন, গত রোববার বিমানবন্দর এলাকায় গার্ডারের  লাঞ্চার ধসে পড়েছিল। ওই দুর্ঘটনার তদন্ত করছে সাত সদস্যের একটি দল। বিমানবন্দর ছাড়া বাকি অংশের কাজ চলছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জবির ১ দিনেই ৩ ইউনিটের ফলাফল প্রকাশ


মুন্না শেখ, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১২:১২
জবির ১ দিনেই ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

মুন্না শেখ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে 'বি' ইউনিট কলা ও আইন অনুষদ,  'সি' ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদ এবং 'ডি' ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ।

রোববার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক পৃথক তিন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি, সি এবং ডি-ইউনিটের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd তে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে।

আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা www.admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।

বি ইউনিটের তিন শিফটে মোট আসন সংখ্যা ৭৮৫ টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪ টি। যার মধ্যে মানবিক ২১৬টি, বাণিজ্য ৩৭টি, বিজ্ঞান ৪১টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯২টি। যার মধ্যে মানবিক ২১৮টি, বাণিজ্য ৩৫টি ও বিজ্ঞান ৩৯টি আসন। তৃতীয় শিফটে মোট আসন ১৯৯টি। যার মধ্যে মানবিক ১২৪টি, বাণিজ্য ১০টি ও বিজ্ঞান ৬৫টি আসন।

সি ইউনিটের দুই শিফটে মোট আসন সংখ্যা ৫২০টি। প্রথম শিফটে মোট আসন ২৩০টি। যার মধ্যে সবগুলোই বাণিজ্য বিভাগের। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯০টি। যার মধ্যে মানবিক ১৬টি, বাণিজ্য ২৩০টি ও বিজ্ঞান ৪৪টি আসন।

ডি ইউনিটের দুইটি শিফটে মোট আসন সংখ্যা ৫৯০ টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪ টি। যার মধ্যে মানবিক ১৯২টি, বাণিজ্য ৩৩টি, বিজ্ঞান ৬৯টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯৬ টি। যার মধ্যে মানবিক ১৯৩টি, বাণিজ্য ৩২টি ও বিজ্ঞান ৭১টি আসন।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কলা ও আইন অনুষদ 'বি' ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদ 'ডি' ইউনিটেী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ৪২ হাজার ৯৭৪ জন। 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫২০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ২৪ হাজার ৯৫৭ জন।

গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় 'এ' ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ৮৬০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ৪৪ হাজার ২২৩ জন। 'সি' ইউনিট ব্যাবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্রুয়ারি। এই ইউনিটে ৫২০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ২০ হাজার ১১২ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়