a শিক্ষামন্ত্রী আবারও করোনা আক্রান্ত
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

শিক্ষামন্ত্রী আবারও করোনা আক্রান্ত


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ১৮ জুন, ২০২২, ০৮:২৬
শিক্ষামন্ত্রী আবারও করোনা আক্রান্ত

ফাইল ছবি: শিক্ষামন্ত্রী দীপু মনি

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আজ শনিবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, করোনাভাইরাসের কিছু আলামত মন্ত্রীর শরীরে থাকায় পরীক্ষা করা হয়। এরপর পরীক্ষার প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন।

উল্লেখ্য, গত ২০২০ সালে ৭ ডিসেম্বরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনীতিদলের প্রধানগণ


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:৪১
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনীতিদলের প্রধানগণ

ছবি সংগৃহীত

 

নিউজ ডেস্কঃ আজ ঐতিহাসিক এইদিনে জুলাই সনদে স্বাক্ষর করলেন দেশের প্রধান উপদেষ্টা ও রাজনীতিদলের প্রধানগণ। এই স্বাক্ষরের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হলো।
সনদটির উদ্দেশ্য—দেশে শান্তি, স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠা করা। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা একমত হন যে, জাতীয় স্বার্থই সবার ঊর্ধ্বে। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, এই সনদ হবে ভবিষ্যৎ সহযোগিতার মাইলফলক। রাজনীতিবিদেরা প্রতিশ্রুতি দেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করবেন তারা।

সনদের ধারাগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এটি জাতিকে বিভেদের বদলে ঐক্যের পথে এগিয়ে নিতে সহায়তা করবে। নেতৃবৃন্দ বিশ্বাস করেন, এই সনদ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। সামাজিক ন্যায়বিচার, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কারের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত জনগণ আশাবাদী মনোভাব প্রকাশ করেন। তারা মনে করেন, এই উদ্যোগ জাতীয় উন্নয়নের ভিত্তি স্থাপিত হবে। প্রধান উপদেষ্টা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এটি রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমাধ্যমে ইতোমধ্যে এ স্বাক্ষরকে ঐতিহাসিক পদক্ষেপ বলা হচ্ছে। তরুণ সমাজও এ উদ্যোগে নতুন আশার আলো দেখছে। জুলাই সনদ তাই আজ দেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে উঠেছে। এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের এক উজ্জ্বল প্রতীক।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চট্টগ্রামে নাশকতার আশঙ্কা, নির্মাণাধীন ভবন ঘিরে রেখেছে পুলিশ



শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১২:৪০
চট্টগ্রামে নাশকতার আশঙ্কা, নির্মাণাধীন ভবন ঘিরে রেখেছে পুলিশ

চট্টগ্রামের একটি নির্মাণাধীন ভবন নাশকতার আশঙ্কায় ঘিরে রেখেছে পুলিশ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সামনের ওই ভবনটি থেকে বোমা সদৃশ বস্তুসহ বিপুল সংখ্যক লাঠি ও মশাল উদ্ধার করেছে পুলিশ। এগুলোকে উদ্ধারের পর ওই ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ মার্চ) জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। 

পুলিশের ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য এসব মজুদ করা হয়েছিল। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ওই নির্মাণাধীন ভবনটিকে ঘিরে ফেলে প্রতিটি তলায় তল্লাশি চালায় পুলিশ। এসময় দৌড়ে পালাতে গেলে আটক করা হয় একজনকে। এদিকে তল্লাশির সময় তৃতীয় তলার একটি কক্ষে বিপুল সংখ্যক মশাল পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও ওই একই কক্ষের পিলারের পাশে ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু দেখে খবর দেয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে। 

সিএমপির চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই ঘটনাস্থলে যান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য এসব প্রস্তুত করা হচ্ছিল বলে ধারণা করছেন তারা। 

সিএমপির উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক এ বিষয়ে জানান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঠিক উল্টো পাশেই ভবনটির অবস্থান। পুলিশ ভবনটি ঘিরে রেখেছে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়