a সরকারি ব্যবস্থাপনায় আজ হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

সরকারি ব্যবস্থাপনায় আজ হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ২৮ মে, ২০২২, ১২:২৮
সরকারি ব্যবস্থাপনায় আজ হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে

সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে পবিত্র হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বর্ধিত নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ। এ জন্য হজের কার্যক্রম সম্পৃক্ত ব্যাংকগুলো ছুটির দিনেও খোলা রাখা হয়েছে।

শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার হজের নিবন্ধন শেষ হচ্ছে। প্রাক নিবন্ধনের ক্রমিক ২৯৪৬২ এর মধ্যে থাকা হজ যাত্রীদের এই সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন করার কথা বলা হয়েছে। নিবন্ধন শেষে নির্ধারিত ব্যাংকে হজের টাকা জমা দিতে পারবেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আবারও চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১১:২৫
আবারও চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব

ফাইল ছবি

আবারও প্রতি কেজি চিনির দাম ২৫ টাকা বাড়ানোর আবদার করেছে চিনি পরিশোধনকারী মিল মালিকরা। গতকাল মিল মালিকদের সংগঠন সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কোরবানির ঈদের আগে ২২ জুন থেকে চিনির দাম বাড়াতে চান তারা। 

রোজার সময় প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট চিনি ১২৫ টাকা নির্ধারণ করে দিলেও সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করেননি মিল মালিকরা। বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা এবং প্যাকেট চিনি ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন প্রস্তাবে সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি খোলা চিনি ১৪০ টাকা এবং প্যাকেট চিনি ১৫০ টাকা নির্ধারণের কথা জানানো হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়ছে কোম্পানিগুলো। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীদের দাবি অনুযায়ী চিনি আমদানি থেকে শুল্ক প্রত্যাহার ও হ্রাস করার পরও দাম বাড়ানোর এ দাবি অযৌক্তিক। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (১০জুলাই) মৃত্যু ১৮৫, শনাক্ত ৮৭৭২ এবং সুস্থ ৫৭৫৫


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১০ জুলাই, ২০২১, ০৬:৩৭
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

 
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৮৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১৮৯ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮৭৭২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৭৫৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়