a
ফাইল ছবি
করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।
শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।
গতকালও শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়, মৃত্যু হয় ৫০ জন এবং তার আগের দিন ১ এপ্রিলে মৃত্যু হয় ৫৯ জন।
ফাইল ছবি
আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৫ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
নুরুল হক নূর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমানে বিনা ভোটের এই সরকার ভিন্নমতের উপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা দখল করে আছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদি বিরোধী আন্দোলনে মানুষ হত্যা করেছে, পবিত্র রমজান মাসে অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করছে, আলেম-ওলামা ও ইসলামকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, তাতে কোন প্রকৃত মুসলমান আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগকে পরিত্যাগ করা।
গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব মন্তব্য করেন ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূর।
ফেসবুক লাইভে নূর আরও বলেন, আওয়ামীলীগ মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও সুনামগঞ্জের শাল্লার মতো অসংখ্য সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশে একদলীয় শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করে যাচ্ছে।
কাজেই কোন বিবেক সম্পন্ন মানুষ এই বিনা ভোটের সরকারকে সমর্থন করতে পারে না।