a
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছে ইসি। আজ সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েনে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করার নিমিত্ত নির্বাচন কমিশন সম্ভব সকল আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সার্বিক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। চিঠিতে বলা হয়, ভোটগ্রহণের পূর্বে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্ত ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সব জায়গায় ৩০০টি নির্বাচনী এলাকায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সহ) সশস্ত্র বাহিনী নিয়োজিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কয়েকদিন আগে থেকে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতির ওপর প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করার নিমিত্ত প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট আকারের একটি করে অগ্রবর্তী টিম পাঠানো হবে জানা যায়।
ফাইল ছবি
আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি জানান, বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৈঠকে বসবে। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ রাখা রয়েছে।
এর আগে নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার কথা জানিয়ে আসছিল নির্বাচন কমিশন। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
শিক্ষার্থীদের ইউনিক আইডির ফরম পূরণ ও ডাটা সংগ্রহ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্যানবেইস। স্কুল,কলেজ না খোলা পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে বলে নিশ্চিত করেছে ব্যানবেইস। আজ বুধবার (২৬ মে) প্রকল্প পরিচালক শামছুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হয়েছে তাছাড়া নির্ধারিত সময়ে জন্মসনদ জমা দেয়া সংক্রান্ত নোটিশ জারি করায় শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তিতে পড়ছেন। তাদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। সার্বিক বিবেচনায় ফরম পূরণ ও ডাটা সংগ্রহ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান শুরু হওয়ার পর ইউনিক আইডি কার্ড প্রদানের তথ্যছক পূরণের কার্যক্রম আবার শুরু করা হবে। তথ্যছক পূরণের সময়সীম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।