a
সংগৃহীত ছবি
বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) চীনের তৈরি একটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে।
গতকাল বুধবার (২৩ জুন) আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ফেরদৌসী কাদরীকে চিঠি দিয়ে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগের সাময়িক অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশে আইসিডিডিআর,বি এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজটি করবে।
আইসিডিডিআর,বি সূত্রে জানা যায় যে, করোনার এ টিকার নাম ‘আইএমবি ক্যাম্পস’। আইসিডিডিআর,বি আইএমবি ক্যাম্পসের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অরগানাইজেশন) হিসেবে কাজ করবে।
করোনা ভাইরাসের এই টিকা তৈরি করেছে চীনের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্স। এই টিকা ১৮ বছরের বা তার থেকে বেশি বয়সী মানুষদের প্রয়োগ করা হবে।
ফাইল ছবি
ডেঙ্গু এখন নীরব ঘাতক। উপসর্গ ও লক্ষণ আছে, কিন্তু পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসছে। এরপর দেখা যায় অবহেলা করে আর চিকিৎসকের কাছে যায় না রোগী। কিন্তু ধীরে ধীরে প্লাটিলেট কমে যাওয়ায় নানা জটিলতা শুরু হয়। এক পর্যায়ে রোগী হাঁটতে পারে না, বিছানায় পড়ে যায়। তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তার শরীরে ডেঙ্গু নীরব ঘাতকের মতো সিংহভাগ ক্ষতি করে ফেলে। বিলম্বে আসার কারণে চিকিৎসক শত চেষ্টা করেও অনেক রোগীকে বাঁচাতে পারে না।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, রিপোর্ট নেগেটিভ হলেও ডেঙ্গুর লক্ষণ ও উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসাসেবা নিতে হবে। উপসর্গ দেখে বাসায় থেকেই চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ও মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, ডেঙ্গু রোগী মৃত্যুর অন্যতম কারণ বিলম্বে চিকিৎসাসেবা নিতে আসা। হাসপাতালের চিকিৎসকরাও একই অভিমত প্রকাশ করেছেন। শিশু ও নারীরা ডেঙ্গুতে বেশি মারা যাচ্ছে। কারণ তারা চিকিৎসাসেবা নিতে অবহেলা করছে, বিলম্বে হাসপাতালে আসছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, রিপোর্ট যাই আসুক, লক্ষণ ও উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গুর প্রকোপের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ হাজার ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে দেশে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ১৯১ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা এযাবতকালে সর্বোচ্চ। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। প্রধান বিচারপতি তাকে শপথ পড়ান। ৭৩ বছর বয়সী রনিল বৃহস্পতিবার শপথ নিয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়।
বুধবার ২২৫ সংসদ সদস্যের মধ্যে ১৩৪ জনের ভোট পেয়ে রনিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তীব্র বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
রনিল বিক্রমাসিংহে সেই গোতাবায়ার আমলেই সবশেষ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
তবে রনিলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোটেও খুশি নন বিক্ষোভকারীরা। তারা বলছেন, রনিলও রাজাপাকসে পরিবারেরই প্রতিচ্ছবি। সূ্ত্র: বিডি প্রতিদিন