a
ফাইল ছবি
ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হচ্ছে আজ রবিবার (২৩ এপ্রিল)। ফলে টানা পাঁচদিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এদিন রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।
এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
মূলত: দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচদিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার।
প্রতি বছরই রমজান মানে অফিস সূচিতে পরিবর্তন আনে সরকার। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস করেছেন। সোমবার থেকে রমজানের আগের সূচিতে অফিস আদালত চলবে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। সূত্র: বিডি প্রতিদিন
ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই সারাদেশে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন। আজ রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করবে।
তিনি বলেন, এক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেন। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে বলে জানান।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকেই চিরুনি অভিযান পরিচালনা করা হবে। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা জাতীয় দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। কিংবদন্তি এই ব্যাটার আপাতত বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে থাকবেন।
আইপিএল শেষে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন জয়াবর্ধনে। শুধু তাই নয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা যুব দলের পরামর্শক হিসেবে কাজ করবেন জয়াবর্ধনে। পাঁচ মাসের চুক্তিতে নিজেদের দেশের যুব দলের সঙ্গে অবৈতনিকভাবে কাজ করবেন তিনি। এখন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ জয়াবর্ধনে। তাঁর অধীনে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএলের শিরোপা জিতেছিল মুম্বাই।
তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটানসেরও কোচ। এদিকে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকে। ১৭ অক্টোবর থেকে ৭ দিন প্রথম রাউন্ডের ম্যাচ চলবে। দুই গ্রুপে আটটি দল খেলবে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এই পর্ব থেকে চারটি দল সুপার টুয়েলভে খেলবে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আট দল ও বাছাই পর্বের চার দলসহ সুপার টুয়েলভে হবে।