a ফখরুল-আব্বাস কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফখরুল-আব্বাস কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:৩৯
ফখরুল-আব্বাস কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন

ফাইল ছবি

কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার হাইকোর্টে এ আবেদন করা হয়। হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

গত ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় করা মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার দেখানো হয়।

সোমবার উক্ত মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে আদালত। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ১৯ মার্চ, ২০২২, ০১:৩৭
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই

ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ফেব্রুয়ারি মাসে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।  

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভাইজান এবার নতুন লুকে হাজির


বিনোদন ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৪ আগষ্ট, ২০২১, ১০:৩০
ভাইজান এবার নতুন লুকে হাজির

ফাইল ছবি

নতুন সিনেমার শুটিং এ ক্যাটরিনা কাইফের সাথে রাশিয়ায় আছেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। সিনেমার নাম ‘টাইগার থ্রি’। টাইগার সিরিজের তৃতীয় সিরিজ এটি। প্রথম থেকে উত্তেজনার তুঙ্গে ছিল এই সিরিজের। দর্শকরা অনেকদিন পর পর্দায় দেখতে পাবেন সালমান-ক্যাটরিনা জুটি। তার মধ্যে টাইগার সিরিজ। সবমিলিয়ে বেশ আগ্রহে অপেক্ষা করছেন সাল্লু ভাইয়ের ভক্তরা।

এরই মধ্যে ভাইজান ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবি। এতে সালমান খান নিজে এক ভিন্নলুকে নিজে উপস্থাপন করেছেন। ছবিতে সোনালি রঙের চুল আর দাঁড়িতে দেখা গেছে সালমান খানক। নেট দুনিয়ায় প্রকাশের পর মূহুর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। তা থেকেই ধারণা করা যাচ্ছে, সালমান খানের ভক্তদের উচ্ছ্বাস।

এদিকে, রাশিয়াসহ মোট চারটি দেশে শুটিং করবেন সালমান-ক্যাটারিনা। শুটিং চলবে প্রায় ৪৫ দিন। আলোচিত এ সিনেমাটি নির্মাণ করছেন মণীশ শর্মা। গত বুধবার (১৮ আগস্ট) চাটার্ড বিমানে করে রাশিয়া গেছেন সালমান-ক্যাটরিনা। তাদের সঙ্গে ছিলেন প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক মনীশ শর্মা। রাশিয়া ছাড়াও অস্ট্রিয়া ও তুরস্কে হবে সিনেমার শুটিং।

করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের পরিকল্পনা করছে টিম। এ সিনেমায় দুদার্ন্ত সব অ্যাকশন থাকছে। যা আগে কোনো বলিউডের সিনেমায় দেখা যায়নি। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন পরিচালক মনীশ শর্মা।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়