a মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (৫৪ বছর পূর্তি) উপলক্ষে আলোচনা সভা
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (৫৪ বছর পূর্তি) উপলক্ষে আলোচনা সভা


সিয়াম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ০৪:১১
মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (৫৪ বছর পূর্তি) উপলক্ষে আলোচ

ছবি: ‍মুক্তসংবাদ প্রতিদিন

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন  আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা খাজা মহিবউল্যা শান্তিপুরি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন,বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবদুল আহাদ নুর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি নেতা মির্জা আব্বাস যথার্থই  বলেছেন, স্বাধীনতা একবারই হয়, দ্বিতীয়বার নয়। তাই গনঅভ্যুত্থান ও স্বাধীনতা যুদ্ধ  এক নয়। আমরা ২৪র আন্দোলনকে সেলুট জানাই। তবে স্বাধীনতাকে অস্বীকার করে কিছুই করা সম্ভব নয়। দেশ বিনির্মাণ করতে যার যা অবদান তা অস্বীকার করা যায় না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ঈদ পূণর্মিলনী ও করোনাকালীন জনকল্যাণে করনীয় শীর্ষক বৈঠক


কাজল, সিলেট প্রতিনিধি:
শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১২:৪১
ঈদ পূণর্মিলনী ও করোনাকালীন জনকল্যাণে করনীয় শীর্ষক বৈঠক

ফাইল ছবি

বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা কমিটির সাংবাদিকগণ ঈদ পরবর্তী পূণর্মিলনী ও করোনাকালীন জনকল্যাণে করনীয় শীর্ষক এক বৈঠক ২৩ জুলাই শুক্রবার হবিগঞ্জে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে দৈনিক মুক্ত সংবাদ প্রতিদিন-এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলার আহ্বায়ক সাংবাদিক শেখ মোঃ আব্দুল কাদির কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সদস্য সচিব এম এ হান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ জনাব মুজিবুর রহমান খান, মীর দুলাল, আছাদুজ্জামান চৌধুরী, শাহেনা আক্তার, শেখ শামসুল ইসলাম, জমির আলী ও নজরুল ইসলাম প্রমুখ।

বৈঠকে করোনার এই দুর্যোগ পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা রেখে জনসচেতনতামূলক কর্মকান্ডে নিজেদের আরও নিবিড়ভাবে কিভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় নিজেদের সংগঠনগুলোর উদ্যোগে জনসচেতনতার পাশাপাশি মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (২০সেপ্টে.) মৃত্যু ২৬, শনাক্ত ১৫৫৫ এবং সুস্থ ১৫৬৫


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৩
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ২৫১ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১,৫৫৫ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।
 
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১,৫৬৫  জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - মতামত