a
সংগৃহীত ছবি
আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন মন্তব্য করে জাতীয় পার্টির সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ অভিযোগ করে বলেছেন, ‘আমি সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান। আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন।’
রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে এরিক এরশাদ বলেন, 'আমার মায়ের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ ভিত্তিহীন এবং তা আমার চাচা জিএম কাদেরের ষড়যন্ত্র। আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।'
তার ও তার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক এরশাদ এরিক বলেন, 'বাবার মৃত্যুর পর থেকে সহায় সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনও তিনি ষড়যন্ত্র করছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
ইসলামপুর প্রতিনিধি: আজ ২০ জুন শুক্রবার, সন্ধ্যায় রাজধানীর পল্টনে, ঢাকাস্থ ইসলামপুর উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এ এস এম আব্দুল হালিম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আগামী দিনগুলোতে ইসলামপুর উপজেলায় সার্বিক উন্নয়নের জন্য করনীয় নির্ধারনে ঢাকাস্থ ইসলামপুরের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইসলামপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সন্ঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন এ এস এম আব্দুল হালিম।
সভাপতির বক্তব্যে জনাব হালিম বলেন এলাকার টেকসই উন্নয়ন নির্ভর করে সৎ, দূর্নীতিমুক্ত সুদূর প্রসারি চিন্তাশীল নেতৃত্ব। তাই সমাজের সর্বস্তরের সচেতন নাগরিক কে নেতা নেতৃত্ব বাছাই-এ কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। সভায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও উদ্যোক্তা, চাকুরিজীবি, ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফাইল ছবি
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইন বোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের সিটসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১১টায় এধরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুন ধরে গিয়ে মুহূর্তে অনাবিল ঢাকা মেট্রো ব ১৫-১৭৪২ নম্বর বাসটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে জানান, আগুনটি রহস্যজনক। আগুনে বাসের অধিকাংশ পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা কেউই বলতে পারেনি, তবে বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, নাশকতা না অন্য কিছু তা তদন্তের আগে বলা যাবে না। ঘটনাস্থলে বাসের কাউকে পাওয়া যায়নি। তবে বাসটি যাত্রী নামিয়ে দিয়ে সাইনবোর্ড পার্কিং করার পর আগুনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।