a ফেব্রুয়ারির মাঝামাঝিতেই হবে জাতীয় নির্বাচন: মির্জা ফখরুল
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফেব্রুয়ারির মাঝামাঝিতেই হবে জাতীয় নির্বাচন: মির্জা ফখরুল


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ০৮:৪১
ফেব্রুয়ারির মাঝামাঝিতেই হবে জাতীয় নির্বাচন: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত


নিউজ ডেস্ক: লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, এই বৈঠকের পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে—দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১৩ জুন) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, বৈঠকের আলোচনার বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল, আগামী এপ্রিলে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছিল, সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা। সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন, তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন।

লন্ডন বৈঠক প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রমাণ করেছে যে, বাংলাদেশের মানুষ প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে। নেতারা নেতৃত্ব দিতে পারেন।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারেক রহমানকে বৈঠকের আহ্বান তিনি জানিয়ে সবকিছু যে একটা অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছিল, সেই অবস্থা কাটিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন দুই নেতা।

তিনি বলেন, আবারও তারেক রহমান প্রমাণ করলেন, তার মধ্যে রাষ্ট্রনায়কের গুণ রয়েছে। এটা এমন একটি বৈঠক ছিল, যেটার জন্য অপেক্ষা করছিল গোটা জাতি। সেই মোতাবেক বৈঠকটিও সফল হয়েছে।  সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোন শর্ত ছিলনা: ড.এম সাখাওয়াত


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৪
বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোন শর্ত ছিলনা ড এম সাখাওয়াত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন


নিউজ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না। এখন যে রাজনৈতিক পরিস্থিতি তাতে রাজনৈতিক দলগুলো জানেনা তারা কী করবে তাদের ভবিষ্যৎ কী? কোথায় কে কোন দিকে যাচ্ছে। এটা কি বাংলাদেশে নতুন? তথাকথিত ওয়ান/ইলেভেনের পরে হয়নি? দলগুলোর মধ্যে মুখে মুখে কথা হচ্ছে। আমরা কথা বলার জাতি, কথা না বলে থাকতে পারি না।

গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, রাজনৈতিক ক্যাওয়াজ তখন বলব যখন সরকার একদিকে আর রাজনৈতিক দলগুলো একদিকে থাকবে। আমাদের কেউ গলা ধাক্কা দিয়ে বলেছে নাকি যে, নির্বাচন দিতে হবে তোমাকে এক থেকে দেড় বছরের মধ্যে। আমরাই বললাম যে, ইলেকশন হবে। সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলের দৌড়াদৌড়ি শুরু হয়, সেটাতে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সেটা তো নির্বাচন কমিশন বলতে পারবে। তবে দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকারের না পারার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমি আশ্চর্য হই যখন আপনারা (সাংবাদিক) পত্রিকায় দেন অথচ একবারও জিজ্ঞাসা করেন না যে, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন কত অবৈধ টাকা ওঠে। আমি একটা রাফ ফিগার দিতে পারি। মিনিমাম কত টাকা ওঠে। আনুমানিক ২ থেকে আড়াই কোটি টাকা ওঠে। আপনি বন্দরে গিয়ে জিজ্ঞাসা করেন তারা হয়তো আরও বেশি বলবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ঈদ সামগ্রী নিয়ে ৬০ অস্বচ্ছল পরিবারের পাশে বন্ধন যুব কল্যাণ ফাউন্ডেশন


হানিফ,মুক্তসংবাদ প্রতিদিন:
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ১২:৫১
 ঈদ সামগ্রী নিয়ে ৬০ অস্বচ্ছল পরিবারের পাশে বন্ধন যুব কল্যাণ ফাউন্ডেশন

ছবি: এম.এস প্রতিদিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন আরশীনগর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে গতকাল বুধবার ১২মে (২৯ রমজান) ৬০টি অস্বচ্ছল পরিবারের মাঝে  ঈদ সামগ্রী বিতরন করেন বন্ধন যুবকল্যাণ সংগঠন নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।   

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল গাজী, সহ-সভাপতি আনিসুর রহমান উকিল, উপদেষ্টা সদস্য আলাউদ্দিন মিয়া বাচ্চু, যুগ্ন- সাধারণত সম্পাদক,  কিরন উকিল, দপ্তর সম্পাদক, আবু সুফিয়ান বালা, প্রচার সম্পাদক,  মোঃ মামুন ফকির, সহ- ক্রিড়া বিষয়ক সম্পাদক,  মিলন উকিল, সজিব বেপারিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অত্র এলাকার স্থানীয় বাসিন্দা মাস্টার মোঃ রফিকুল ইসলাম সরদারের সুযোগ্য সন্তান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার চৌকস কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদ এর ঐকান্তিক প্রচেষ্টায় মোহাম্মদ রাসেল গাজি,কিরন উকিল, সায়মন হাসান, মামুন ফকির সহ সবার সহযোগিতায় বন্ধন যুব কল্যাণ ফাউন্ডেশন নামের একটি মানবিক সেবামূলক সংগঠন গড়ে তোলা হয়। 

প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কাজের সাথে জড়িত থেকে সমাজের কল্যাণমূলক কাজে নিরলসভাবে আত্ননিয়োগ করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। এবারের ঈদে ৬০টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে (সেমাই  চিনি, গুঁড়া দুধ, মসলা) প্রদান করা হয়।

বন্ধন যুব কল্যান ফাউন্ডেশন সামাজিক ও মানবিক কাজে ভিন্নমাত্রা যোগ করে দৃষ্টান্ত স্থাপন করতে চায়। সংগঠনটি উন্নত সমাজ গড়ে তুলতে সকলের সাহায্য, সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি