a
ফাইল ছবি
আগামীকাল শনিবার দেশের সব থানায় পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। বিএনপির কেন্দ্রীয় দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে এটি অষ্টম কর্মসূচি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার দেশের সব থানায় পদযাত্রা হবে। দলের কেন্দ্রীয় নেতারা এ কর্মসূচিতে অংশ নেবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সবগুলো থানায় পদযাত্রা হবে। এসব পদযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট আলাদা আলাদাভাবে রাজধানীতে পদযাত্রা করবে। গণতন্ত্রমঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তারা কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ পর্যন্ত নীরব পদযাত্রা করবে।
১২ দলীয় জোট বেলা ১১টায় বিজয়নগরে পানির ট্যাংকের কাছে সমাবেশ করে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, কালবার্ট সড়ক হয়ে বিজয়নগরে পানি ট্যাংক পর্যন্ত পদযাত্রা করবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা বেলা ১১টায় বিজয়নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ঘুরে কাকরাইলে মোড় পর্যন্ত পদযাত্রা করবে।
এছাড়া সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট বেলা ১১টায় পুরানা পল্টনে মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত পদযাত্রা করবে। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংগঠন গড়ে না তুললে আন্দোলন কিভাবে হবে? আমরা শুধুমাত্র আনুষ্ঠানিকতায় চলে গেছি, আমরা দোয়া করছি, মিলাদ করছি, স্মরণ সভা করছি। সরকার পরিবর্তন করতে হলে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরাতে হলে তো প্রধান যে দুইটা শক্তি দরকার। একটা হচ্ছে ছাত্র সংগঠন, আরেকটি শ্রমিক সংগঠন।
তিনি বলেন, ‘সেই সংগঠন তো আমরা সেভাবে গড়ে তুলতে পারছি না। সেটা তো আমাদের ব্যর্থতা। সেই কারণে আমি অনুরোধ করবো আসুন আমরা সবাই পরস্পরের সাথে যোগাযোগ করি, কথা বলি কিভাবে সংগঠনগুলোকে আবার গড়ে তোলা যায় সেই চেষ্টা করি।’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক ভার্চুয়াল আলোচনায় এ দাবি জানান তিনি। ফখরুল বলেন, ‘এই করোনাকালে অবশ্যই শ্রমিকদেরকে সাবসিডি দিতে হবে। প্রত্যেক শ্রমিক নেতা, শ্রমিক কর্মী ভাই যারা আছেন তাদেরকে অবশ্যই সরকারের তরফ থেকে ত্রাণ সহযোগিতা করতে হবে। এই মুহুর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দলের অনেক কষ্ট, অনেক দুঃসময়। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রধান যিনি আমাদের নেতৃত্ব দেন যার কথায় আমরা অনুপ্রাণিত হই, আমরা ঝাঁপিয়ে পড়ি সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বছর ধরে আজকে কারাগারে। এটা ভাবা যায় না কল্পনা করা যায় না।’ সূত্র:বিডিপ্রতিদিন
ফাইল ছবি
ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড (ইজিএমও) ২০২১-এ অংশগ্রহনকারী মেয়েরা রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এই প্রথমবার বাংলাদেশ থেকে বিশ্বের সর্ববৃহৎ অলিম্পিয়াডে অংশ নেয়।
গত ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত হয় ইজিএমও ২০২১। ২০১২ সাল থেকেই ইজিএমও যাত্রা শুরু হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হয় এই অলিম্পিয়াড অনুষ্ঠান। এ বছর করোনা মহামারীর কারনে অনলাইনে আয়োজিত হয় এ প্রতিযোগিতা। এবার ৫৫টি দেশের ২১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রথমবার অংশগ্রহণ করেই বাংলাদেশের প্রতিযোগী নুজহাত আহমেদ দিশা ১৫ পয়েন্ট পেয়ে অর্জন করেছে রৌপ্যপদক আর রায়ান বিনতে মোস্তফা ৮ পয়েন্ট পেয়ে জয় করেছে একটি ব্রোঞ্জপদক।
এছাড়া এই প্রথম কোনো আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে আরিফা আলম ও সাফা তাসনিমও ভালো নম্বর পেয়েছে। বাংলাদেশ দলের সর্বমোট পয়েন্ট ২৭। দলগত স্কোরে বাংলাদেশ দল ভারত, নেদারল্যান্ডসের মতো অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে।