a
ফাইল ছবি
সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামী শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মহানগরে গণমিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবার এই কর্মসূচিতে বিএনপির সঙ্গে থাকবে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ওইদিন দুটি গণমিছিল হবে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘শুক্রবার বাদ জুমা ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে দুটি গণমিছিল করা হবে। আলাদা করে একইসময় গণমিছিল দুটি হবে।’ বিএনপির সঙ্গে এক দফা দাবিতে আন্দোলনে থাকা অন্য দলগুলোও একইদিনে যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আশা করি, সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না। বাধা দিলে তার দায় সরকারকে নিতে হবে।’
তিনি জানান, বিএনপি ছাড়াও আগামী শুক্রবার তাদের সমমনা দলগুলো আলাদাভাবে কর্মসূচি পালন করবে। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জিয়া মুক্তিযোদ্ধা না, এটা আমি মানতে পারিনা। উনাকে অনেকেই বলে বঙ্গবন্ধুকে খুন করেছে। খুনের সঙ্গে জড়িত আছে অথবা তিনি জানতেন। এগুলো মুখে না বলার চাইতে মামলা দিয়ে সাক্ষী-প্রমাণ দিয়ে উনাকে মরণোত্তর ফাঁসি দেন; আমার কোনো আপত্তি নাই; কিন্তু তিনি মুক্তিযোদ্ধাই না, পাকিস্তানের এজেন্ট- এ কথা বলে মুক্তিযুদ্ধকে ছোট করা ঠিক না।
গত মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সালগ্রামপুর বাজারে (সিলিমপুর) দাড়িয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের তৃতীয় বার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী আরো বলেন, জীবনের শ্রেষ্ঠ ভুল কামাল হোসেনকে বড় নেতা হিসেবে মেনে তার পাশে গিয়েছিলাম। তিনি বিএনপির সঙ্গে জোট করেছিলেন; কিন্তু তিনি আসলে নেতা না। যে ভোটার নির্বিঘ্নে এসে ভোট দিতে পারবে, ঈদের দিনের মতো উৎসবমুখরভাবে ভোট দিবে, সেই ভোটে যদি আপনি জিতেন আপনি নেতা হবেন। ভোট চুরি করা যাবে না। সবার পরে যখন বিএনপির জোটে গেছিলাম তেমনি এক মাসের মধ্যে জোট ছেড়ে দিছিলাম। জোট ছাড়ছিলাম এজন্য যে ভোটটা হয় নাই। মেয়ে এই আসনে (টাঙ্গাইল-৮) দাঁড়িয়েছিল। মানুষ ঘণ্টা দুই ভোট দিয়েছেন। গণফোরামের একজনের মতো যদি আমার মেয়েটা সংসদে যেত তাহলে কি আমার মানসম্মানটা থাকত? সূত্র: যুগান্তর
ফাইল ছবি
টানা ৯ বছর শিরোপা জিততে থাকা জুভেন্টাস এর শিরোপায় এবার ভাগ বসালো ইন্টার মিলান। ইতালিয়ান লিগে গত ৯ বছর একাই আধিপত্য বিস্তার করে চলছিল জুভেন্তাস।
২০১১-১২ মৌসুমে যা শুরু করেছিলেন বর্তমান ইন্টারমিলান কোচ কন্তে। এবার সেই কন্তের দলের কাছেই শিরোপার ধারাবাহিকতা হাতছাড়া করলো জুভেন্টাস। দীর্ঘ ১১ বছর পর সিরি-এ লিগের শিরোপা জিতেছে ইন্টার মিলান।
গত রবিবার সাসুলোর বিপক্ষে আটালান্টা ১-১ গোলে ড্র করায় ইন্টারের শিরোপা নিশ্চিত হয়ে যায়। লিগে চার ম্যাচ এখনো বাকি আছে।
শনিবার সাসুলের বিপক্ষে আটালান্টা ম্যাচের পরই শিরোপা উৎসবের আমেজ শুরু করে ইন্টার সমর্থকরা। সাসুলোর বিপক্ষে আতালান্তা ম্যাচে না থেকেই ছিল তারা। খেলাটি ড্র হওয়ার পরই মিলানের রাস্তায় নেমে উৎসব করতে থাকেন ইন্টার মিলানের সমর্থকরা।
করোনাভাইরাসের সময়ও এই উৎসব দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসানের। ২০০৯-১০ মৌসুমে নাম্বার ওয়ান নামে পরিচিত হোসে মরিনহোর অধীনে সিরি-এ, কোপা ইতালিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর নিজেদের হারিয়ে খুজছিল ইন্টার মিলান।
এমনকি কিছু মৌসুম চ্যাম্পিয়ন্স লিগেও খেলার যোগ্যতা হয়নি তাদের। সে দলকে কন্তে দায়িত্ব নিয়েই পরিবর্তন করতে থাকেন। গত মৌসুমে শিরোপার স্বপ্ন উকি দিয়েও তা বাস্তবরুপ পায়নি কিন্তুএবার ঠিকই চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টার মিলান এ পর্যন্ত শিরোপা জিতেছে ১৯টি। তারা ছাড়িয়ে গেছে এসি মিলানের ১৮ ট্রফি জয়কে। ৩৬টি ট্রফি নিয়ে তালিকায় সবার ওপরে জুভেন্তাস।