a সৌদি কর্তৃপক্ষ পবিত্র রমজানে ওমরাহ পালনে নির্দেশনা
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

সৌদি কর্তৃপক্ষ পবিত্র রমজানে ওমরাহ পালনে নির্দেশনা


আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার, ০৬ এপ্রিল, ২০২১, ১২:৩০
সৌদি কর্তৃপক্ষ পবিত্র রমজানে ওমরাহ পালনে নির্দেশনা

ফাইল ছবি

সৌদি কর্তৃপক্ষ পবিত্র রমজান মাসে ওমরাহ পালন অথবা মসজিদুল হারামে নামাজ আদায় করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে যে, যাদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়েছে তারা রমজানে কাবায় নামাজ আদায় করতে পারবেন ও ওমরাহ করতে পারবেন। খবর আলজাজিরা।
 
সোমবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেওয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন; শুধু তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন।

তবে এ নিয়ম রমজানের পরে হজ মৌসুমেও বহাল থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়।এখন পর্যন্ত দেশটিতে করোনায় অন্তত তিন লাখ ৯৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং ছয় হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে, এখন পর্যন্ত দেশটির প্রায় সাড়ে তিন কোটি নাগরিকের মধ্যে ৫০ লাখের মতো মানুষ করোনার টিকা দেয়া হয়েছে।

গত বছর দেশটিতে মাত্র ১০ হাজার মানুষ হজ্ব করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ্ব গত বছর বন্ধ ছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পুরান ঢাকায় নিষেধাজ্ঞা ভেঙে সড়কে তাজিয়া মিছিল


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ২০ আগষ্ট, ২০২১, ০৪:১৩
পুরান ঢাকায় নিষেধাজ্ঞা ভেঙে সড়কে তাজিয়া মিছিল

সংগৃহীত ছবি

শিয়া সম্প্রদায়ের লোকেরা সকাল থেকে পুরান ঢাকার ইমামবাড়া হোসেনি দালানে ভীড় করতে থাকেন। বিগত বছরের মতো এবারও তাজিয়া মিছিল না করার জন্য নির্দেশনা দিয়েছে সরকার। গত বছর হোসেনি দালানের ভেতরেই মিছিল করেন শিয়া সম্প্রদায়। তবে এবার নিষেধাজ্ঞা ভেঙে সড়কে তাজিয়া মিছিল করেছে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে শত শত মানুষ হোসেনি দালানের ভেতরেই মিছিল করেন। সেই মিছিল থেকে অনেকেই বের হয়ে সড়কেও মিছিল করেছেন। কোনও কোনও জায়গায় পুলিশ বাধা দিলেও তাদের উপেক্ষা করে মিছিল বের হয়। বিক্ষিপ্তভাবে চকবাজার, লালবাগ, আজিমপুর এলাকায় মিছিল হয়েছে।

ইসলামি ইতিহাসে হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের দশ তারিখকে আশুরার দিন বলা হয়। ৬১ হিজরি সালের এ দিনে মহানবী (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাতবরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে বিশ্বে শিয়া সম্প্রদায়ের লোকেরা তাজিয়া মিছিল করে থাকেন।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণের নির্দেশনা থাকলেও তা উপেক্ষিত ছিল। হোসাইনি দালানে অনেকে ছিলেন মাস্ক ছাড়া। আর মানুষের ভিড় ছিল অনিয়ন্ত্রিত। শোকের স্মৃতি নিয়ে হোসাইনি দালানের সীমানার ভেতরেই হয় তাজিয়া মিছিল। বুক চাপড়ে মাতম করছেন তারা। বেশির ভাগ মানুষ  কালো পোষাকে এসেছেন শোকের বহিঃপ্রকাশে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় আক্রান্ত খালেদা জিয়া, অজানা পরিবার ও দল


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ০১:১১
করোনায় আক্রান্ত খালেদা জিয়া, অজানা পরিবার ও দল

বেগম খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রবিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের একটি রিপোর্টে এমন তথ্য দাবি করা হয়েছে। খালেদার করোনা টেস্ট রিপোর্টের কপি বিভিন্ন গণমাধ্যমে পৌঁছায়।

রিপোর্টে দেখা গেছে, গতকাল শনিবার খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়। আজ রবিবার তার করোনা টেস্টে পজিটিভ আসে। 

তবে তার পরিবার ও দল দাবি করেছে, খালেদা জিয়ার করোনা পরীক্ষায় পজিটিভ আসার বিষয়টি তারা জানেন না। তারা বলছেন, খালেদা জিয়ার নমুনাই নেওয়া হয়নি। পজিটিভ আসবে কীভাবে? যে পরীক্ষা করা হয়েছিল সেটা রুটিন চেকআপ ছিল। 

এ বিষয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, আমরা কারও ব্যক্তিগত তথ্য দিতে পারবো না। যারা আপনাদের তথ্য দিচ্ছে তাদের কাছে থেকে নিশ্চিত হন। আমরা কোন মন্তব্য করতে চাইনা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ধর্ম

সর্বোচ্চ পঠিত - ধর্ম

ধর্ম এর সব খবর