a
ফাইল ছবি
রাজধানীর সায়েদাবাদের জনপদ মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে যাত্রীবাহী ওই বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম কাজল জানান, রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা জানতে পারি। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে তা জানতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
ফাইল ছবি
জামালপুর সরিষাবাড়ীতে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের হামলায় ভোলা শেখ নামে একজন নিহত এবং রুবেল নামে এক যুবক নিখোঁজ রয়েছে বলে জানা যায়। শনিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নলসন্ধ্যা গ্রামে এ ধরণের সহিংস ঘটনা ঘটে।
নিহত ভোলা শেখ (৬০) পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের মৃত হারুনর রশিদের ছেলে।
পুলিশের তথ্যমতে, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী নুরুল ইসলাম (ফুটবল) ও প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরুর (মোরগ) সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে নলসন্ধ্যা গ্রামে নুরুল ইসলামের সমর্থকরা ভোট চাইতে গেলে সুজাত আলী সুরুর লোকজন রুবেল ও হালিম নামে দুই ব্যক্তিকে ধরে নিয়ে যায়।
বেলা সাড়ে ১১টার দিকে নুরুল ইসলামের লোকজন তাদের উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে প্রতিপক্ষের হামলায় মেম্বার প্রার্থী নুরুল ইসলামের সমর্থক ভোলা শেখ ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয় হালিম, টুটুল, আব্দুল হাই, শুক্কুরসহ কমপক্ষে ১০ জন।
অপরদিকে, রুবেল (২৬) নামে একজন এখনো নিখোঁজ রয়েছে বলে দাবি করছে তার পরিবার। নিখোঁজ রুবেল পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের আমির হোসেনের ছেলে।
এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ১২ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি সংগৃহীত
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সব ইউনিট ও ইনস্টিটিউটের ফল প্রকাশ করা হলো।
তবে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে। আর চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দুটি ইউনিট ও একটি ইনস্টিটিউটের (‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদ ও ‘ই’ ইউনিটভূক্ত বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইবিএ-জেইউ) ফলাফল প্রকাশিত হয়েছিল।
গত ১৪ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটভুক্ত গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ফলাফল প্রকাশিত হয়। সকল ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে। সূত্র: যুগান্তর