a
ফাইল ছবি
ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা দেশটির দক্ষিণে ১২০০ বছরের পুরোনো প্রাচীন মসজিদের সন্ধান পেয়েছেন। ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদটির যে অংশের সন্ধান পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে, তা ১২০০ বছরের বেশি পুরোনো মসজিদ। নেগেভ জেলার বেদুঈন শহর রাহাতে নতুন নির্মাণ কাজ করার সময় এটি আবিষ্কৃত হয়।
মসজিদটি নেগেভ জেলায় মরুভূমিতে অবস্থিত এবং এতে একটি বর্গাকৃতি কক্ষ ও মক্কামুখি অর্ধ বৃত্তাকৃতির খোপসহ একটি দেয়াল রয়েছে।
পুরাকীর্তি কর্তৃপক্ষ জানায়, ‘অনন্য এ স্থাপত্য বৈশিষ্ট্য নির্দেশ করে যে, এটি একটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো এবং এতে একসঙ্গে কয়েক ডজন মুসল্লি নামাজ পড়তে পারতেন।’
মসজিদের সন্নিকটে একটি বিলাসবহুল ভবন সন্ধান পাওয়া গেছে। সেইসঙ্গে পাওয়া গেছে কিছু থালাবাসন এবং গ্লাসের প্রত্নবস্তু, যা সেখানকার বাসিন্দারা যে সম্পদশালী ছিলেন, তা নির্দেশ করে।
উল্লেখ্য, তিন বছর আগে পুরাকীর্তি কর্তৃপক্ষ এ মসজিদটির কাছাকাছি একই সময়ের আরও একটি মসজিদ আবিষ্কার করেছিল। মসজিদ দুটি ৭০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দের সময়কার বলে ধারণা এবং বিশ্বব্যাপী ইসলামের প্রথম দিককার মসজিদ বলে মনে করা হচ্ছে। সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
মুন্না শেখ, জবি প্রতিনিধিঃ সাধারণ সদস্য, কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । আজ শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি ।
এসময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামি শাসনতন্ত্র সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা।
অতিথিরা তাদের বক্তব্যে দীর্ঘদিনের ফ্যাসিবাদের চিত্র থেকে বের হয়ে এসে নতুন উদ্যমে চালু হওয়া জেএনইউডিএস এর নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব, সামসুল আরেফিন বলেন, "আজ থেকে প্রায় দশ বছর পূর্বে জেএনইউডিএস এ বিতর্ক করতে এসেছিলাম। আজ আবার দশ বছর পরে জেএনইউডিএস এর কোনো প্রোগ্রামে আসতে পেরে ভালো লাগছে। গনতন্ত্রের চর্চা অব্যাহত থাকুক।"
জবি ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, " আমি জেএনইউডিএস এর একজন বিতর্কিক ছিলাম। বিগত শাসনামলে মুক্ত বাকচর্চায় আমাদের বিভিন্নভাবে বাঁধা প্রদান করা হয়েছে। আর যেন কেনো ফ্যাসিবাদ কায়েম না হতে পারে সেদিকে লক্ষ্য রাখা উচিৎ।"
অতিথিদের স্মৃতিচারণ, সদস্যদের হাম-নাদ পরিবেশন, দোয়া-মোনাজাত এবং পরিশেষে ইফতারের মাধ্যমে পরিসমাপ্তি হয় এ আয়োজনের।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৯১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৫৮৮ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৫৫৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৮১১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ লাখ ২৮ হাজার ১১১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।