a আগামীকাল থেকে তাপমাত্রা কমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা!
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

আগামীকাল থেকে তাপমাত্রা কমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা!


আবহাওয়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৪ মে, ২০২৪, ০৩:৫৭
আগামীকাল থেকে তাপমাত্রা কমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা!

ফাইল ছবি

 

তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল রোববার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময় ভোলায় ৩২, চট্টগ্রাম ও কুতুবদিয়ায় ২৭, টেকনাফে ২০, শ্রীমঙ্গলে ১২, বান্দরবানে ৬ মিলিমিটারসহ সিলেট, রাঙামাটি, মোংলা ও সন্দ্বীপে সামান্য থেকে ৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তাপপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৫
আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস

ছবি সংগৃহীত

আগামী বুধবার (১৭ জানুয়ারি) থেকে সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে যে, আগামী ১৭ জানুয়ারির পর সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ১৭ জানুয়ারিও দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বৃষ্টির পরিমাণটা হালকা থেকে গুঁড়িগুঁড়ি হতে পারে। বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারও শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন
মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীবাহী বাস গিরিখাতে, নিহত ২৭


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ০৫:৪১
ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীবাহী বাস গিরিখাতে, নিহত ২৭

ফাইল ফটো:

ইন্দোনেশিয়ায় গিরিখাতে শিক্ষার্থীবাহী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) দেশটির জাভা দ্বীপের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম জাভায় ৬৫ ফুট নিচু গিরিখাতে বাসটি পড়ে এবং উক্ত হতাহতের ঘটনা ঘটে।

স্পুত্নিক নিউজ ও জাকার্তা গ্লোবাল নিউজপেপার তথ্য অনুযায়ী, বাসটিতে শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষক মিলিয়ে মোট ৫৮ জনকে নিয়ে প্রদেশের সুবাঙ শহর থেকে তীর্থযাত্রার উদ্দেশ্যে তাসিকমালায়া যাচ্ছিল।

স্থানীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কী কারণে বাসটি গিরিখাতে পড়ে গিয়েছে তা জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে গাড়িটির ফিটনেসের কাগজ হালনাগাদ করা ছিল না বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - কৃষি ও আবহাওয়া

সর্বোচ্চ পঠিত - কৃষি ও আবহাওয়া

কৃষি ও আবহাওয়া এর সব খবর