a আরও কয়েকদিন থাকবে তীব্র তাপদাহ
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আরও কয়েকদিন থাকবে তীব্র তাপদাহ


আবহাওয়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১০:১১
আরও কয়েকদিন থাকবে তীব্র তাপদাহ

ফাইল ছবি

কয়েকদিন ধরে দুঃসহ গরমে মানুষ হাসপাস করছেন। কী দিন কীবা রাত, কিংবা ঘরের ভেতরে বা বাইরে; কোথাও স্বস্তি নেই।

বর্তমানে মৃদু থেকে মাঝারি পর্যায়ের তাপপ্রবাহ আছে। এটা সর্বোচ্চ মাঝারি পর্যায়ে পৌঁছাতে পারে। পাশাপাশি গরমের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি ২১ এপ্রিল পর্যন্ত একইরকম বিরাজ করতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙায়। সেখানে ব্যারোমিটারের পারদ উঠেছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসে। এ দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

এরআগে ২০২১ সালের এপ্রিলে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই দুই স্থানের তাপমাত্রাই আগের দিনের চেয়ে বেশি ছিল। বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় বুধবার ছিল ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিজ্ঞানীরা মনে করেন, এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাসগুলোর একটি। খরতাপে প্রকৃতি পাগলা হাতির মতো নেচে উঠবে-এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যেও কখনো স্বস্তির বৃষ্টি হবে। এতে শান্তি আর স্বস্তি খুঁজে পাবে মানুষ। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল টানা গরমে পুড়ছে। আবহাওয়া বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ৫৬ জেলার উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বইছে।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ঘূর্ণিঝড় ইয়াশ থেকে বাংলাদেশ ঝুকিমুক্তঃ দুর্যোগ ও ত্রানপ্রতিমন্ত্রী


আবহাওয়া ডেস্ক:
বুধবার, ২৬ মে, ২০২১, ০৫:০৮
ঘূর্ণিঝড় ইয়াশ থেকে বাংলাদেশ ঝুকিমুক্তঃ দুর্যোগ ও ত্রানপ্রতিমন্ত্রী

ফাইল ছবি

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কবল থেকে ঝুঁকিমুক্ত রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। 

আজ বুধবার ঘূর্ণিঝড় প্রস্তুতিবিষয়ক জরুরি সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন তিনি। 

ডা.এনামুর রহমান বলেন, আল্লাহতায়ালার কাছে এ জন্য শুকরিয়া জানাই, তিনি বাংলাদেশকে একটি ভয়ংকর ঘূর্ণিঝড় থেকে বাচিয়েছেন। রক্ষা করেছেন এ দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল এবং ফসল ফলাদি।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ভারতের পশ্চিমে উড়িশার উত্তরে আঘাত হেনেছে।

এটি এখনো অতিক্রম করছে। আমরা আশা করছি বিকেল ৪টার ভিতর এটি উড়িশা অতিক্রম করবে। যদি মোড় ও নেয় তাহলে সেটা বাংলাদেশে আঘাত করার তেমন সম্ভাবনা নেই।

বিশেষ সতর্কতার জন্য চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরে ঘূর্ণিঝড় অতিক্রমের সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেলী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলায় ও এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে।

তাছাড়া উত্তর বঙ্গোপসাগরের সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিরাপদ অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

করোনায় (১৩ এপ্রিল) মৃত্যু ৬৯, শনাক্ত ৬০২৮, সুস্থ ৪৮৫৩


স্বাস্থ্য ডেস্ক:
মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৫৫
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬৯ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮৯১ জন। 
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬০২৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন। 
 
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - কৃষি ও আবহাওয়া

সর্বোচ্চ পঠিত - কৃষি ও আবহাওয়া

কৃষি ও আবহাওয়া এর সব খবর