a মানিকগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া অনুষ্ঠান
ঢাকা বুধবার, ১১ চৈত্র ১৪৩২, ২৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মানিকগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া অনুষ্ঠান


মানিকগঞ্জ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:২১
মানিকগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া অনুষ্ঠান

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

মানিকগঞ্জ প্রতিনিধি: গতকাল মানিকগঞ্জে ল কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিমের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও শোক সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগন্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা বেগম রিতা, আতাউর রহমান ঢালী, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির কেন্দ্রীয় নেতা মঈনুল ইসলাম খান শান্ত,এস,এ, জিন্নাহ কবির,এড: আজাদ হোসেন খান, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা শহীদ বাবলু,শেখ রেজাউল করিম, প্রজন্ম দলের শেখ কবির আহমদ,এড: শাহিদা রহমান প্রমুখ।

সভায় প্রধান বক্তা ইশতিয়াক আজিজ উলফাত বলেন, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য শহীদ জিয়াউর রহমানের ভক্ত - অনুরাগী ও বিএনপি কর্মী দের ঐক্যবদ্ধ হতে হয়ে ধানের শীষে ভোট দিতে হব। সভায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মৃদু তাপপ্রবাহের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে


আবহাওয়া ডেস্ক:
শনিবার, ১৫ মে, ২০২১, ১২:৪৪
মৃদু তাপপ্রবাহের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

সংগৃহীত ছবি

 

দেশে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ এবং বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলেছে, আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও বাড়তে পারে পারে। সারা দেশে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, তাপমাত্রা আরও বাড়তে পারে। পরের দুই দিন বৃষ্টিপাত কমতে পারে।

গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

স্ত্রীর পরিচয় নিয়ে মামুনুল হকের কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে



রবিবার, ০৪ এপ্রিল, ২০২১, ০৬:০৮
স্ত্রীর পরিচয় নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে: মামুনুল

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ তোপের মুখে পরা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘিরে এখন দেশব্যাপী আলোচনা তুঙ্গে। যদিও তিনি ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। অবশ্য পরবর্তীতে পুলিশ হেফাজতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই তার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে সবাইকে উত্তেজনা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মামুনুল।

শনিবারের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভ ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। মামুনুল হককে বলেন, ‘বিষয়টি নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করে। আপনারা কোনো অবস্থাতেই কোনো উত্তেজিত আচরণ করবেন না। জানমালের ক্ষতি হয় এই ধরনের কোনো কাজ করবেন না। তিনি আরও বলেন, ‘যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা আমার পরিবারের সদস্যরা জানেন। পরিবারের যেই অভিভাবকরা আছেন তারাও জানেন। উপস্থিত পুলিশ সুপার তথ্যের সত্যতা যাচাই করেছেন। তিনি আমার পরিবারের সঙ্গে কথা বলেও নিশ্চিত হয়েছেন।’

মামুনুল হক ওই রিসোর্টে কেনো গিয়েছেন সে প্রসঙ্গে বলেন, ‘আমি গত কয়েকদিনের পরিশ্রমে একটু হাঁপিয়ে উঠেছিলাম। একটু বিশ্রাম প্রয়োজন ছিলো। বিশ্রামের জন্য ঢাকার অদূরে সোনারগাঁও ঘুরতে গিয়েছিলাম। সঙ্গে আমার স্ত্রী ছিলো। তারপর আমরা এই রিসোর্টে উঠি। তার পরিচয় নিয়ে কিছুটা ধোঁয়াশা এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আসলে তিনি আমার এক ঘনিষ্ঠ সহযোগীর স্ত্রী ছিলেন। তাদের আড়াই বছরের সংসার ছিলো। তাদের দুটি সন্তানও আছে। কলহের যের ধরে তাদের বিচ্ছেদ হয়। এরপর পারিবারিকভাবে আমি তাকে বিয়ে করি।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ