a
ছবিঃ মুক্তসংবাদ প্রতিদিন
জামালপুর প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ.এস.এম আব্দুল হালিম, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুর জেলার ইসলামপুরে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও রেলিতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও জামালপুর -২ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব এ এস এম আব্দুল হালিম। পৌর বিএনপি'র সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানি বিপুলসহ উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান হলেও বিপুল সংখ্যক বিক্ষুব্ধ নারী শিশু তরুণ যুবক বয়োজ্যেষ্ঠ মানুষ মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হয়।
উল্লেখ্য, যে গত ৩ নভেম্বর বিএনপি'র সম্ভাব্য প্রাথমিক মনোনয়ন তালিকায় জনাব হালিমের নাম না থাকায় পর থেকেই বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে কিন্তু জনাব হালিমের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ না করার কঠিন নির্দেশনার ফলে তারা ক্ষোভ চেপে রাখে তবে আজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পেয়ে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ তাদের পরিবার সহ রাস্তায় নেমে আসে এবং তারা চূড়ান্ত মনোনয়ন তালিকায় হালিম সাহেবকে জামালপুর ২ ইসলামপুর আসনে মনোনয়নের দাবী জানায়, একপর্যায়ে অনুষ্ঠানটি জনসভায় রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব হালিম দলীয় নেতাকর্মীসহ জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং ৭ নভেম্বরের চেতনায় আগামী নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন দলীয় নীতি নির্ধারকগণ জামালপুর- ২ আসনের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটন করবেন এবং সত্য উদঘাটিত হলে চূড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সে পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ ও ৩১ দফার কর্মসূচি জনগণের দৌর গোরায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
ইসলামপুর অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত জনসভা শেষে এক বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।
ছবি:মুক্তসংবাদ প্রতিদিন
হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিঠাপুকুর গ্রামের সাদত আলীর ছেলে শরীফ মিয়ার সঙ্গে তার আপন ভাই শহীদ মিয়া ও রফিক মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে রোববার তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় শরীফ মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সংগৃহীত ছবি
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কান উপদ্বীপে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ৮.২। তাৎক্ষণিকভাবে এর কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে আলাস্কান উপদ্বীপসহ এর আশপাশের এলাকায়। খবর রয়টার্স এর।
জানা গেছে, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল পেরিভিলে শহর থেকে ৯১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের প্রভাবে আগামী ৩ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু উপকূলে সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের অক্টোবরে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ঘটনা ঘটলেও বিশেষ সতর্কতার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।