a
সংগৃহীত ছবি
কুমিল্লা জেলা সদর দক্ষিণে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী জোরকানন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। শুক্রবার (১৮ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী জোরকানন ইউটার্নে পৌঁছালে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
সংগৃহীত ছবি
আগামী রবিবার (১ আগস্ট) থেকে রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্পকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।
করোনা মহামারি রোধে ঈদের পর ২৩ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করার পর থেকেই সব শিল্প-কলকারখানা বন্ধ রাখা হয়। আগামী ৫ আগস্ট পর্যন্ত এই বিধি-নিষেধ চলাকালে শিল্প-কলকারখানা বন্ধ রাখার কথা ছিল।
তবে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে এক বৈঠকে চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই পোশাক শিল্পসহ সব ধরনের কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, ঢাকা চেম্বার ও এফবিসিসিআইয়ের নেতারা।
ফাইল ছবি
করোনার ভিতরেও আয়োজিত আইপিএলে অংশগ্রহণ করে দেশে ফিরে বিশাল দুঃসংবাদ পেলেন একাধিক ব্রিটিশ ক্রিকেটার আসন্ন নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে স্থান পাননি ২০২১ আইপিলে অংশ নেয়া বাটলার, বেয়ারস্টো ও স্যাম কারানরা। আইপিএল স্থগিত হওয়ায় আগেইভাগেই দেশে ফিরে কোরাইন্টাইন পর্ব শেষ করেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি তাদের।
বর্তমান ইংল্যান্ড ক্রিকেটের প্রায় পরিচিতমুখ হয়ে সব ফরম্যাটেই খেলতে দেখা যায় জনি বোয়ারস্টো, মঈন আলি, জস বাটলার, স্যাম কারান, ক্রিস ওকসদের। তবে ইসিবি ভিন্ন সুরে কথা বলেছে ইসিবি থেকে বলা হয়েছে তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
ইঞ্জুরির কারনে আসন্ন টেস্ট দলে জায়গা হয়নি তারকা পেসার জোফ্রা আর্চার ও অলরাউন্ডার বেন স্টোকসের।
টেস্ট স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গ্লস্টারশায়ারের উইকেটকিপার-ব্যাটসম্যান জেমস ব্রেসি এবং সাসেক্সের পেসার ওলি রবিনসন। ব্রেসি ও রবিনসনের সুযোগ পাওয়া নিয়ে ইংল্যান্ড কোচ সিলভারউড বলেন, জেমস ব্রেসি ও ওলি রবিনসন যোগ্য হিসেবেই টেস্ট স্কোয়াডে যায়গা করে নিয়েছে। তারা এবছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে তারা অত্যন্ত ধারাবাহিক এবং গত ১৮ মাসে লায়ন্সের হয়ে মাঠে ও ক্যাম্পগুলোতে দারুণ পারফরম্যান্স করেছে।
উল্লেখ্য, ব্রেসি কাউন্টিতে ৫৩ গড়ে ৪৭৮ রান করেছেন এবং রবিনসন ২৯টি উইকেট নিয়েছেন। যদিও লর্ডসের প্রথম টেস্টে উইকেট কিপিংয়ের গ্লাভস হাতে উঠতে পারে আরেক উইকেট কিপার বেন ফোকসের হাতে।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: জো রুট (ক্যাপ্টেন), জেমস অ্যান্ডারসন, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রাউলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ক্রেগ ওভার্টন, ওলি পোপ, ওলি রবিনসন, ডমিনিক সিবলি, ওলি স্টোন ও মার্ক উড।