a তামিম একাদশ, শান্তদের কাছে পাত্তাই পেল না
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

তামিম একাদশ, শান্তদের কাছে পাত্তাই পেল না


ক্রীড়া ডেস্ক:
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ০৪:১৪
তামিম একাদশ, শান্তদের কাছে পাত্তাই পেল না

ফাইল ফটো:

লিটন দাস-নাজমুল শান্ত এবং পেসার রুবেল হোসেনের তোপে দারুণ ব্যাটিংয়ে কুইন্সটাউনে বড় ব্যবধানে হেরেছে তামিম ইকবাল একাদশ। ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে খেলা এই প্রস্তুতি ম্যাচে শুরুতে ব্যাট করে তামিমরা তোলেন ২৩৩ রান। জবাবে ৯ উইকেটের জয় পায় শান্ত একাদশ।

মঙ্গলবার জন ডেভিস ওভালে শুরুতে ব্যাট করে সৌম্য সরকার ২৮ রান, নাঈম শেখরা ১২ রান সেট হয়ে ফিরে যান। ভরসা দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদও আউট হন সেট হয়ে। তিনি করেন ৩৫ রান। তবে মোহাম্মদ মিঠুন একপাশ দিয়ে খেলে যাচ্ছিলেন। তার ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ হার না মানা ৬৬ রান।

নিউজিল্যান্ডের বেঞ্জি চুলহান খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। তরুণ ডানহাতি অফ স্পিন অলরাউন্ডার শেখ মাহেদি হাসান করেন ৩৬ রান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তামিমের একাদশ তোলে ওই রান।

নাজমুল শান্তর একাদশ জবাব দিতে নেমে উড়ন্ত শুরু করে । অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৪০ রান। অন্যদের সুযোগ দিতে মাঠ ছেড়ে উঠে যান তিনি। লিটন দাস ৫৯ রান করে মাঠ ছাড়েন। অপরাজিত থাকেন মুশফিকুর রহিম ৫৪ রান করে। মেহেদি মিরাজও ফিফটি রান করে। তিনি পুরোপুরি ৫০ রান করে মাঠ ছাড়েন। পেস অলরাউন্ডার সাইফউদ্দিন করেন ১৬ রান।

রুবেল হোসেন দারুণ বোলিং করেন নাজমুল একাদশের হয়ে। দলের সিনিয়র এই পেসার ৪২ রানে নেন ৪ উইকেট। অন্য উইকেটটি নেন মোহাম্মদ সাইফউদ্দিন। তামিম একাদশের হয়ে একমাত্র উইকেটটি পান দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

তামিম একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং নিউজিল্যান্ডের এক ব্যাটসম্যান ও বোলার।

নাজমুল একাদশ: লিটন দাস, নাজমুল শান্ত, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন এবং নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ধোনির বাবা-মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি


ক্রীড়া ডেস্ক:
বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ০৯:৪৫
ধোনির বাবা-মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাবা-মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাঁচির পালস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ধোনির বাবা পান সিং এবং মা দেবকী দেবীকে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে যাচ্ছেন চেন্নাই অধিনায়ক ধোনি। কিন্তু ঠিক তার আগ মূহুর্তে এলো এই দুঃসংবাদ।

হাসপাতালে আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ধোনির বাবা-মাকে। তাদের বয়স বেশি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে ধোনির পরিবার।

এদিকে আইপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের মাঝেখানে বায়ো-বাবল ছেড়ে বের হওয়ার উপায় নেই ধোনির। তাই মা-বাবার সঙ্গে আপাতত দেখা হচ্ছে না ধোনির।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চ্যানেল নাইন ও এসএ টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিএসসিএল


এম.এস প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২১ মে, ২০২১, ০৪:০৮
চ্যানেল নাইন ও এসএ টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিএসসিএল

ফাইল ছবি

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল নাইন ও এসএ টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বিল বকেয়া থাকায় এ সিদ্ধান্ত নিলো বিএসসিএল কর্তৃপক্ষ।

বিএসসিএল কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আজ শুক্রবার দুপুরে গনমাধ্যমকে বলেন, ‘এসএটিভি ও চ্যানেল নাইনকে বকেয়া টাকা পরিশোধের জন্য অতিরিক্ত সুযোগ দিলেও তারা বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হয়। তাই কোম্পানি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।  গতকাল বৃহস্পতিবার রাত থেকে তাদের স্যাটেলাইট সেবা হতে সকল সম্প্রচার সাময়িক বন্ধ করা হয়। সকল চ্যানেলের ক্ষেত্রেই বকেয়া বিল আদায়ে কোম্পানি এখন আগের থেকে কঠোর অবস্থানে রয়েছে। 

বিল পরিশোধ করার পরপরই উভয় চ্যানেল  সম্প্রচার সংযোগও দেওয়া হবে।’

বর্তমানে দেশে ৩২টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও চারটি সরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র মাধ্যমে তাদের সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন কোম্পানি চেয়ারম্যান। এ ছাড়া, ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবাও দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র মাধ্যমে।

উল্লেখ্য, ২০১৮ সালে ১২ মে প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশ যুগে প্রবেশ করে। পরের বছর অক্টোবরে এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিভিশন স্টেশনগুলোর বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর