a রাজধানীতে মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টিতে জনমনে স্বস্তি
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

রাজধানীতে মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টিতে জনমনে স্বস্তি


খোরশেদ আলম, মুুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১০:০৫
রাজধানীতে মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টিতে জনমনে স্বস্তি

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

বেশ কিছু দিন যাবত ঢাকাসহ সারাদেশে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এসময়ে বৃষ্টি না হওয়ায় এমন তাপদাহ হওয়ার অন্যতম কারণ বলে আবহাওয়াবিদরা বলে আসছিলেন। চারিদিকে ধুলোর পাশাপাশি গরম। নগরবাসীদের একদম স্বস্তি ছিলনা। আজ সকাল থেকে বৃষ্টি আসার আগমন লক্ষ্য করে অনেকের মাঝে স্বস্তি বিরাজ করছে।

বিশেষ করে রাজধানীতে আজ বুধবার সকালে মেঘলা আকাশ থেকে যে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলো, তা একটু হলেও স্বস্তিদায়ক।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। তবে রাজধানীতে আংশিক মেঘলা থাকবে, তবে দীর্ঘস্থায়ী হবে না।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজধানীতে সকাল থেকেই আজ মেঘলা আকাশ এবং মেঘের তর্জন-গর্জন হচ্ছে। কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে


আবহাওয়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৪ জুলাই, ২০২১, ১২:০০
রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে

সংগৃহীত ছবি

আজ রবিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পক্ষে বলা হয়েছে যে, আজ সকালে ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টির মাত্রা বেড়েছে। দুপুর পর্যন্ত মেঘলা আকাশসহ বৃষ্টি থাকতে পারে।

আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা,  রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
 
এছাড়াও দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া,পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর,  ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ,পশ্চিমবঙ্গ,  বিহার ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপাসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরায়েল বসতি স্থাপন চালিয়ে গেলে চরম মূল্য দিতে হবে: হামাস


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১১ জুন, ২০২১, ১১:০৯
ইসরায়েল বসতি স্থাপন চালিয়ে গেলে চরম মূল্য দিতে হবে: হামাস

ফাইল ছবি

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, যুদ্ধবিরতি অব্যাহত রাখতে হলে ইসরায়েলকে গাজা উপত্যকায় দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করতে হবে। ইহুদি বসতি চালিয়ে গেলে তাদের চরম মূল্য দিতে হবে।

আজ শুক্রবার আল-আকসা টিভিতে প্রকাশিত এক খবর এমনটাই জানানো হয়েছে। খলিল আল-হাইয়া আরও বলেছেন, গাজার পুনর্গঠনের সাথে সম্পর্কিত হুমকিকে প্রত্যাখ্যান করেছে হামাস এবং এব্যাপারে কোনো ধরনের রাজনৈতিক আপস করা হবে না।

জেরুজালেম এবং আল-আকসা মসজিদে ইহুদি বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়ে বলেন, যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে এবং এ জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এটি কার্যকর করা গুরুত্বপূর্ণ। সূত্র: আনাদোলু এজেন্সি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - কৃষি ও আবহাওয়া

সর্বোচ্চ পঠিত - কৃষি ও আবহাওয়া

কৃষি ও আবহাওয়া এর সব খবর