a একজন প্রেস কর্মচারী ওসি সেজে ৭৭১ নারীর সঙ্গে প্রেম, অতঃপর...
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

একজন প্রেস কর্মচারী ওসি সেজে ৭৭১ নারীর সঙ্গে প্রেম, অতঃপর...


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ০৮:২৩
একজন প্রেস কর্মচারী ওসি সেজে ৭৭১ নারীর সঙ্গে প্রেম, অতঃপর

ছবি সংগৃহীত

পেশায় প্রিন্টিং প্রেস কর্মচারী মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০)। তার শিক্ষাগত যোগ্যতা মাত্র পঞ্চম শ্রেণি। স্থানীয়দের কাছে পরিচিত ফেসবুক মাস্টার হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনের বিভিন্ন আইডির সমস্যা সমাধানও করে দেন। প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে নেমে পড়েন প্রতারণায়। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রীসহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিদের নামে আইডি খুলে চলছিল তার প্রতারণা।

অবশেষে রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের সঙ্গে প্রতারণা করতে গিয়ে ধরা খেয়েছেন তিনি। ওসি মহসীনের নামে ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ খুলে ৭৭১ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন আনোয়ার। সবশেষ আপত্তিকর ছবি আদান-প্রদানের ঘটনায় বেশ কয়েকজন ভুক্তভোগী নারী থানায় এসে হাজির হন।

পরে ওসি মহসীন নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। ওই মামলায় শুক্রবার গাইবান্ধার স্টেশন রোডের দাশ বেকারি মোড়ের ইসলাম প্রিন্টিং প্রেস নামের একটি প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয় তাকে।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা। তিনি বলেন, ইন্টারনেট ঘেঁটে ফেসবুকসহ প্রযুক্তির বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ হয়ে ওঠেন। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তি, মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, জনপ্রিয় ব্যক্তিদের ছবি ব্যবহার করে তাদের নামে ফেসবুক আইডি খুলতেন। এরপর বিভিন্ন নারীদের টার্গেট করে তাদের সঙ্গে যোগাযোগ করতেন। তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আপত্তিকর ছবিসহ টাকা-পয়সা হাতিয়ে নিতেন।

ডিএমপির যুগ্ম কমিশনার আরও বলেন, আনোয়ারকে গ্রেফতারের পর তার কম্পিউটার ও মোবাইলে রাষ্ট্রপতি, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন, চিত্রনায়ক শান্ত খান, অভিনেতা ও মডেল আব্দুন নুর সজল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ফেসবুক আইডি পাওয়া যায়। এরমধ্যে কয়েকটি আইডি ডিজেবল পেলেও বাকিগুলো সচল অবস্থায় ছিল।

পুলিশ কর্মকর্তা লিটন কুমার সাহা বলেন, আনোয়ার কখনো ওসি, কখনো নায়ক, কখনো জনপ্রতিনিধি সেজে প্রতারণা করতেন। যেসব নারীর সঙ্গে প্রতারণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, গৃহিণী, প্রবাসী ও মডেল। ম্যাসেঞ্জারে কথা বলার পর হোয়াটসঅ্যাপেও তাদের সঙ্গে কথা বলতেন। কথা বললেও কারো সঙ্গে ভিডিও কলে আসতেন না তিনি। কেউ তাকে দেখতে চাইলে কিংবা সন্দেহ করলে সঙ্গে সঙ্গে ব্লক করে দিতেন।

সংবাদ সম্মেলনে মামলার বাদী তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আনোয়ারের ডিভাইস বিশ্লেষণ করে দেখা গেছে, ৭৭১ নারীর সঙ্গে ‘ওসি মহসীন’ সেজে তিনি চ্যাটিং করেছেন। এটি পুলিশের জন্য মানহানিকর, ব্যক্তি মহসীনের জন্যও মানহানিকর। তিনি বলেন, চ্যাটিংয়ে বিভিন্ন নারী ওসি মহসীন ভেবে সহযোগিতার জন্য নক করেছিলেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

অর্থ আত্মসাতের মামলায় সাহেদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৬ ফেব্রুয়ারি


মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১, ১০:৩৩
সাহেদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

দুদকের অর্থ আত্মসাতের দুই মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ রোববার এই দিন ধার্য করেন। এদিন অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত বছরের ২২ জুলাই এনআরবি ব্যাংক থেকে হাসপাতালের নামে ঋণ বাবদ দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থার সহকারী পরিচালক সিরাজুল হক। 

অন্যদিকে পদ্মা ব্যাংকের দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাহেদসহ চারজনের বিরুদ্ধে একই বছরের ২৭ জুলাই মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

মুক্তসংবাদ প্রতিদিন / এম এ

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তি- আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার


শামীম হোসেন, মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১২:৪১
প্রেস বিজ্ঞপ্তি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার

                                                                                                                         প্রেস বিজ্ঞপ্তি-  

 

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম ও সাধারণ সম্পাদক লায়ন সালেহ আহমেদ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের  বিবৃতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন- বাংলাদেশের নির্বাচন বিগত সময়ের চেয়ে অনেক বেশি অবাধ ও সুষ্ঠ হয়েছে। আমাদের সংস্থার অনেক সদস্যই এ দেশের সুনাগরিক ও ভোটার তারা সবাই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন কেন্দ্রে ভোট প্রদান করতে পেরেছেন। এও দেখা গেছে যে, যার ভোট সেই দিয়েছে। অন্যবারের ন্যায় একজনের ভোট অন্যজন দেয়নি এবং তেমন কোন সহিংস ঘটনাও ঘটে নাই। তাহলে ঐসব তথাকথিত গণতন্ত্রের ধারক ও বাহক হিসাবে দাবীদার আতিপত্যবাদিরা কিভাবে দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। তাদের দেশেই আজ মানবতা ও গণতন্ত্র ভুলুন্ঠিত।

 

 

বার্তা প্রেরক

মো: শামীম হোসেন
দপ্তর সম্পাদক
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন
বাংলাদেশ চ্যাপ্টার

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ