a ভারতে করোনা টিকার বোতলে তরল প্যারাসিটামল!
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ভারতে করোনা টিকার বোতলে তরল প্যারাসিটামল!


আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ১১:৪৩
ভারতে করোনা টিকার বোতলে তরল প্যারাসিটামল

ফাইল ছবি

এমনিতেই নাজুক অবস্থা ভারতের করোনা মহামারিতে। তার মধ্যে করোনা প্রতিষেধক রেমডিসিভির -এর খালি বোতলে তরল প্যারাসিটামল ভরে একটি চক্র তা ভ্যাকসিন হিসেবে বিক্রি শুরু করেছিল। যার প্রতিটি ভ্যাকসিনের দাম ৩৫ হাজার টাকা নেওয়া হচ্ছিল।

ভারতের সংবাদ মাধ্যম জিনিউজের বরাতে জানা যায়, রেমডিসিভির -এর খালি বোতলে তরল প্যারাসিটামল ভরে তা ভ্যাকসিন হিসেবে বিক্রি করা একটি চক্রকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ গ্রেফতার করেছে । 

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই চক্রের একটি আস্তানায় অভিযান চালায় । প্রশান্ত গড়ক, শঙ্কর পিসে, দিলীপ গায়কোয়াড ও সন্দীপ গায়কোয়াড নামে ৪ জনকে গ্রেফতার করা হয়।
ওই চক্রের শিকড় কতদূর তা জানতে চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। রাজ্যে করোনা টিকা দেওয়া শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই কম। ফলে বেসরকারি ক্ষেত্রে টিকার চাহিদা ও দাম হুহু করে বাড়ছিল। মহারাষ্ট্রের বারামতি জেলার একটি চক্র সেই সুযোগটাই নিয়েছিল। পরে ক্রেতা সেজে পুলিশ অপরাধীদের গ্রেফতার করল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব


এমএস.প্রতিদিন ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২০
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর থেকে বসিলার ওই বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব।

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে। তাই ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িতে র‍্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় জঙ্গিদের অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪’র একটি দল ময়মনসিংহের খাগডহর এলাকায় অভিযান চালালে র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বাংলাদেশে আসবে ওজিলের খাদ্য সহায়তা


ক্রীড়া ডেস্ক:
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ১২:২২
বাংলাদেশে আসবে ওজিলের খাদ্য সহায়তা

ফাইল ছবি

মুসলমানদের জন্য পবিত্র রমজানে মাস উপলক্ষে সাবেক জার্মান তারকা মেসুত ওজিল সারা বিশ্বের মুসলিমদের জন্য খাদ্য সহায়তা দেবে বলে তুর্কিসংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। ওজিলের খাদ্য সহায়তার অংশ বিশেষ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের খাদ্য সহায়তা দেবেন সাবেক বনে যাওয়া জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। 

তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, পবিত্র রমজান মাসে দুস্থ ও অসহায় শিশুদের জন্য তার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ ২০ হাজার ৭৭০ ডলার দান করেছেন জার্মান মিডফিল্ডার ওজিল।

এই অর্থ খরচ করা হবে বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের ইফতারের খাবার কেনার জন্য। যার একটি অংশ আসবে বাংলাদেশেও। ‘দ্য তার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ জানিয়েছে, ৭৫০টি খাবারের পার্সেল আসবে বাংলাদেশে থাকা রোহিঙ্গা মুসলিম শিশুদের হাতে।এ ছাড়া তুরস্কে ২৮০০ জনের মাঝে তুলে দেওয়া হবে খাবার। পাশাপাশি ১ হাজার খাবারের প্যাকেট পাঠানো হবে ইন্দোনেশিয়ায়।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওজিলের পাঠানো ইফতারের খাবার সিরিয়ার ইদলিবে এবং সোমালিয়ার রাজধানী মোগাদিশুতেও পাঠানো হবে। 

তুর্কিশ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ক্রেম কিনিক বলেন, অনেক বছর ধরে ওজিল বিভিন্ন দেশে হাজার হাজার শিশুর মুখে হাসি ফোটানোর কাজ করছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। 

ওজিল তুর্কিশ-জার্মান পেশাদার ফুটবলার। তিনি আগে আর্সেনাল ফুটবল ক্লাবের হয়ে খেলতেন।

বর্তমানে ওজিল তুর্কির একটি ক্লাবে খেলছেন পাশাপাশি মুসলিম বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত শিশুদের পাশে প্রায়ই দেখা যায় এই তারকাকে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ