a যুক্তরাষ্ট্র হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যুক্তরাষ্ট্র হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১০:৩১
যুক্তরাষ্ট্র হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে

ছবি সংগৃহীত

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে তার ওপর হামলা চালায় কিছু দুর্বৃত্তরা।

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট চলাকালীন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়।

এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনও স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যেকোনও তথ্য পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতার জন্য দায়ী অপরাধীদের জবাবদিহির আওতায় আনার জন্য উৎসাহিত করি।
 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, আগেও আমরা বলেছি, আমরা আশা করি যে বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকব।

এর আগে সোমবার ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের শেষ পর্যায়ে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে একদল যুবক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায়। তার ওপর হামলার ঘটনায় চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেফতার করা হয় বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ প্রধান। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ব্যাংকের মেঝেতে টাকা ফেলে চুরি, ক্যামেরায় ধরা পড়ল কৌশল


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০৯ আগষ্ট, ২০২৩, ০১:১৯
ব্যাংকের মেঝেতে টাকা ফেলে চুরি, ক্যামেরায় ধরা পড়ল কৌশল

ফাইল ছবি

গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে তিন-চার জন। উদ্দেশ্য চুরি করা। ব্যাংকের টাকা উত্তোলনের পর গ্রাহক নিজের টাকা গুনতে থাকেন, তাঁদের আশপাশে থাকে এসব চোরের চক্রের সদস্যরা। এরপর সুযোগ বুঝে টাকা গণনাকারী কোনো গ্রাহকের পাশে কিছু টাকা ফেলে দেন। নিজের টাকা মনে করে ওই গ্রাহক তা তুলতে গেলে, তাঁর উত্তোলন করা টাকা নিয়ে চম্পট দেন চক্রের সদস্যরা।  

গত ৩০ জুলাই চট্টগ্রাম নগরের একটি ব্যাংকে এভাবে এক গ্রাহকের দেড় লাখ টাকা চুরির পর তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর চুরির এ কৌশলের কথা জানায় পুলিশকে। গতকাল সোমবার লক্ষ্মীপুরের রায়পুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনজন হলেন আবুল কালাম, রিপন গাজী ও হারুনুর রশিদ।

নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ৩০ জুলাই সোনালী ব্যাংকের লালদীঘি শাখায় এক গ্রাহকের দেড় লাখ টাকা চুরি করে একটি চক্র। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশ চোর চক্রকে শনাক্ত করে। গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ২ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোনালী ব্যাংকের লালদীঘির পাড় শাখায় ওই গ্রাহক তাঁর স্থায়ী আমানতের (এফডিআর) মেয়াদ পূর্ণ হওয়ায় দুই লাখ টাকার বেশি ব্যাংক থেকে বুঝে নেন। এরপর তিনি টাকাগুলো ব্যাংকের কাউন্টারের সামনে দাঁড়িয়ে গুনতে থাকেন। এ সময় এক ব্যক্তি তাঁর পাশে মেঝেতে কিছু টাকা ফেলে দেন। এরপর ওই গ্রাহককে বলেন, তাঁর টাকা নিচে পড়ে গেছে। শুনে তিনি ওই টাকা তুলে নিতে নিচু হলে, কাউন্টারে থাকা দেড় লাখ টাকা নিয়ে চলে যান চক্রের আরেক সদস্য। ওই গ্রাহক টাকা তুলে দাঁড়িয়ে দেখতে পান কাউন্টারে তাঁর দেড় লাখ টাকা নেই। তিনি দ্রুত দৌড়ে গিয়েও চোর চক্রের সদস্যদের নাগাল পাননি। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পরকীয়া পারিবারিক অশান্তি এবং বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম কারণ


নাসরীন আহমেদ, প্রাক্তন শিক্ষক, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা
সোমবার, ২৩ জুন, ২০২৫, ১২:৫৪
পরকীয়া পারিবারিক অশান্তি এবং বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম কারণ

ছবি সংগৃহীত

পরকীয়া একটি মানসিক ব্যাধি। পরকীয়া পারিবারিক অশান্তি এবং বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম কারণ। অধিকাংশ পরকীয়ার সম্পর্ক গুলোতেই ভালোবাসা থাকে না, পরকীয়ার সম্পর্কে যে অনুভূতিগুলো তৈরি হয় সেটিকে প্রেম বলা যেতে পারে যেখানে রোমান্স থাকে, শারীরিক সম্পর্কের একটা বিষয় থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই পরকীয়া সম্পর্কগুলো ক্ষণস্থায়ী হয়, সর্বোচ্চ দুই থেকে তিন বছর এই সম্পর্কিত মানুষ দুটির একে অপরের প্রতি আকর্ষণ থাকে। এরপর সম্পর্কের পরিণতি হতে থাকে। ক্ষণস্থায়ী এই সম্পর্কের প্রভাব অনেক ক্ষতিকর যা দুটি সুন্দর সাজানো সংসারকে ধ্বংস করে দেয়। পরকীয়া থেকে ফিরে আসা ব্যক্তিটি তার জীবন সঙ্গীর কাছে আগের মত আর বিশ্বস্ত হতে পারে না। ভাঙা বা ছেরা জিনিসকে সুপার গ্লু দিয়ে জোরা লাগালে জোরা লাগবে কিন্তু একটা দাগ থেকে যায়।
পরকীয়া সম্পর্ক দিন দিন বেড়েই চলছে। যার ফলে বাড়ছে পারিবারিক অশান্তি এবং বিবাহ বিচ্ছেদ। এই সম্পর্ক গুলো গড়ে ওঠার পেছনে কে দায়ী? কেন মানুষ পরকীয়া সম্পর্কে জড়িত হয়? অনেক মানুষ তার স্বভাবগত কারণে পরকীয়া সম্পর্ক করে থাকে। কখনো কখনো তারা একটি নয়, একই সঙ্গে একাধিক পরকীয়া সম্পর্ক করে। একটি সম্পর্ক ভেঙে গেলে আবার অন্য কারো সঙ্গে নতুন করে পরকীয়া করে। এই বিকৃত স্বভাবের মানুষগুলোর এই ধরনের আচরণ গড়ে ওঠার পেছনে তার ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ, পরিবার থেকে ন্যায় নীতি এবং ধর্মীয় শিক্ষার অভাব এবং বিকৃত  সামাজিক অবস্থা অনেক ভূমিকা পালন করে। পরকীয়ায় লিপ্ত আছে এমন কারো সঙ্গে বন্ধুত্ব থাকলেও পরকীয়া করার প্রতি প্রভাবিত হতে পারে। 
পরকীয়ার অন্যান্য কারণ গুলোর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে জীবনসঙ্গীর কাছ থেকে পাওয়া অবহেলা। বিশেষ করে পুরুষরা যখন তার স্ত্রীর কাছ থেকে বিভিন্নভাবে অবহেলিত হয় এবং স্ত্রীরা সে বিষয়ে উদাসীন থাকে তখনই একজন পুরুষ বহির্মুখী হয়। এক্ষেত্রে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক বা যৌন সম্পর্কের অপরিপূর্ণতা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অপর পক্ষে একজন স্ত্রীও যখন স্বামীর কাছ থেকে অবহেলিত হন তখন সে পরকীয়া করতে পারে। 
পরকীয়া কখনোই স্থায়ী হয় না সুতরাং যে সম্পর্ক স্থায়ী হয় না বরং এর প্রভাব দুটো পরিবারের উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে তাই এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। স্বামী এবং স্ত্রী উভয়কেই সুন্দর সম্পর্ক ধরে রাখার জন্য মনোযোগী হতে হবে। উভয়েই উভয়ের চাহিদাগুলো পূরণ করার জন্য সচেষ্ট থাকতে হবে। স্বামী-স্ত্রীর সুন্দর সম্পর্ক পরকীয়ার চেয়ে হাজার হাজার গুণ বেশি শ্রেয়। তাই এই সম্পর্ক কে টিকিয়ে রাখার জন্য সচেতনতার প্রয়োজন রয়েছে। আর যারা জীবনসঙ্গীর কাছ থেকে সবকিছু পাওয়া সত্বেও পরকীয়ার উপর নির্ভরশীল তাদের উচিত একজন ভালো মনোবিজ্ঞানীর পরামর্শ নেয়া।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর সম্পর্কে সম্পর্কিত থাকুন।

নাসরীন আহমেদ 
প্রাক্তন শিক্ষক মনোবিজ্ঞান বিভাগ
 সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও বিশ্ববিদ্যালয় 
বেইলী রোড, ঢাকা
বাংলাদেশ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ