a
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে ককটেল বানানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চাকু, লাল স্কচটেপ, কাঁচি, রেক্সিন ও ৯টি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ।
আটককৃত ওই দুই রোহিঙ্গা নাগরিকরা হলেন উখিয়া বালুখালী ক্যাম্প-১৮-এর মৃত নুর হোসেনের ছেলে মো. শাহীন (২২) ও নুর হোসেনের ছেলে মো. সাহেদ (১৮)।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক তারিকুল ইসলাম এ বিষয়ে বলেন, বুধবার (১৪ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ শামলাপুর এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্সের নেতৃত্বে ক্যাম্প-২৩ (শামলাপুর) এ/৪ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক!: ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ। গত ৯ জুলাই ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ (৪৩) নামের জনৈক ব্যবসায়ীকে চাঁদার জন্য যে নির্মমভাবে হত্যা করা হয় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এটিএম মমতাজুল করিম, যুগ্ন সম্পাদক এডঃ মোশাররফ হোসেন মনির, মন্জুর হোসেন ইসা,জান্নাতুল ফেরদৌসী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,হত্যাকারীরা যে দলেরই লোক হেক না কেন তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি না দিলে দেশে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আর এইসব ঘটনার বিরুদ্ধে সরকারকে দ্রুত যথাযত আইনি ব্যবস্হা গ্রহন করা দরকার।
উল্লেখ্য, ব্যবসায়িক দ্বন্দ্বে এই ধরনের হত্যাকান্ডের ঘটনা ঘটে।
ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক: আগামী ০৬/০৭/২০২৫ ইং, রোজ রবিবার, পবিত্র আশুরা তথা ১০ মুহররম, ১৪৪৭ হিজরি।
রাসূল স. বলেন-
রমযানের রোযার পর মুহাররম মাসের রোযা সর্বোত্তম। মুসলিম- ১১৬৩।
عن هريرة رض. أن النبي ص. قال: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. صحيح مسلم- ١١٦٣.
তিনি আরও বলেন-
আমি আশাবাদী যে, আশুরার দিনের রোযার ওছিলায় আল্লাহ তা‘আলা অতীতের এক বৎসরের গুনাহ মাফ করে দিবেন। তিরমিযী- ৭৫১।
وقال النبي ص. صيام يوم عاشوراء، إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. مسلم- ١٩٧٦.
বিঃদ্রঃ
মুহাররমের ১০ তারিখের সাথে ৯ তারিখ বা ১১ তারিখ মিলিয়ে রোযা রাখতে হবে। মুসনাদে আহমাদ- ২৪১।
অতএব আগামি ৬ তারিখ রবিবারের সাথে শনিবার অথবা সোমবারকে মিলিয়ে দুটি রোজা রাখা উচিত।
আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।
লেখক: মুফতি রবিউল ইসলাম দাঃ বাঃ, জামিয়াতুস সুফফাহ বাংলাদেশ।