a আজ মাস জুড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ মাস জুড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ০৯:৫০
আজ মাস জুড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

ফাইল ছবি

আজ মাস জুড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে। পূর্বাচল নতুন শহরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল শনিবার মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আমাদের মূল লক্ষ্য রপ্তানিকে বহুমুখী করার মাধ্যমে রপ্তানি বাণিজ্য বাড়ানো। গার্মেন্টেস খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় পণ্যের রপ্তানি বহুমুখীকরণ করা। তিনি বলেন, আমরা এখন পাট এবং চামড়া শিল্পের ওপরে বিশেষ নজর দিচ্ছি। এই দুই খাতে অপার সম্ভাবনা রয়েছে।

বিদ্যুৎকেন্দ্র ও অপর পাশে বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্রতিচ্ছবি রাখা হয়েছে। মেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, মেলায় আগত দর্শনার্থীদের বা ভোক্তারা যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাব নিয়োজিত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী মেলা প্রাঙ্গণ ও প্রাঙ্গণের বাইরে নিয়মিত টহল দেবে।

উল্লেখ্য, প্রতি বছর ১ জানুয়ারি মেলা শুরু হলেও এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে আজ ২১ জানুয়ারি মেলা শুরু হচ্ছে। মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবার মেলায়, তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ ১৬ থেকে ১৮টি বিদেশি প্যাভিলিয়ন থাকবে। এছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ব্যাংকের লেনদেন আজ দেড়টা পর্যন্ত


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ২৫ জুলাই, ২০২১, ১১:৩৭
ব্যাংকের লেনদেন আজ দেড়টা পর্যন্ত

ফাইল ছবি

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে এ সময় সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। আজ রবিবার ঈদের ছুটি শেষে গ্রাহক চাহিদামতো শাখা খোলা থাকবে।

সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২১ পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন বাদে) বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। এ সময় সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে।

লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৩টা পর্যন্ত। মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করে সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসমূহসহ ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজকাল বিবাহ নিয়েও চলছে অভিনব প্রতারনা


সিয়াম, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৭
আজকাল বিবাহ নিয়েও চলছে অভিনব প্রতারনা

ছবি সংগৃহীত

 

রাজধানীসহ দেশের সর্বত্রই প্রতারক চক্রে ভরপুর। অনেক ধরনের প্রতারণার মাঝে এখন যোগ হয়েছে বিবাহের মত একটি বিষয় নিয়ে। আবার মেয়ে মানুষের নেশায় পরে নিত্য- নুতন মেয়ে মানুষের স্বাদ পেতে ধনাঢ্য পুরুষেরা একের পর এক বিবাহ করেই চলছে। আর এতে সাহায্য করছে একশ্রণীর ঘটকালী প্রতিষ্ঠান। তারা নিজেরাই অনেকসময় এ ধরনের মেয়ে সাপ্লাই করে থাকে বলে জানা যায়। তেমনি এক ঘটনা ঘটে উত্তরার একটি ম্যারেজ মিডিয়া সেন্টারে। 

গত ক'বছর আগে এমনি এক সেন্টারের মাধ্যমে পটুয়াখালীর হেলেনা বেগমের সঙ্গে মুন্সিগঞ্জের লৌহজং থানার এক বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের শুভ পরিনয় ঘটে। আর মোয়াজ্জেম হোসেনের নেশাই হলো নিত্য নুতন মেয়েকে নিয়ে বিয়ের নামে ৫/৬ মাস ফুর্তি করা। তিনি এসব বউকে আলাদা আলাদা ভাড়া বাসায় রেখে বাই রোটেশন তাদের সাথে থাকতেন।পরবর্তীতে তিনি সেসব মেয়েদের কিছু টাকা দিয়ে তাড়িয়ে দেন। তিনি এভাবে এ পর্যন্ত ২০ টির বেশি বিবাহ করেছেন বলে জানা যায়। 

সম্প্রতি রাজধানীর খিলগাঁও এ গত ৬/৬/২০২৫ ইং তারিখে ১২৫, উত্তর বাসাবোর মেট্রো মেডিক্যালে মোঃ হেদায়েত উল্লার ফার্মেসিতে এ ধরনের একটি বিবাহ হয়। স্থানীয় এক প্রভাবশালী নেতা হেদায়েত উল্লার মাধ্যমে তার এক আত্বীয়া  জোস্না বেগম, পিতা আব্দুল খালেক,মাতা রহিমা খাতুন, গ্রাম- দিঘলীয়া, ছোটতুলাগাও, থানা- বরুড়া, জেলা- কুমিল্লার সাথে  জনৈক সাংবাদিক বিপত্নিক সানাউল্লাহ র দ্বিতীয় বিবাহ হয় দেড় লাখ টাকা কাবিনে। এরমধ্যে নগদ ৫০ হাজার টাকা গহনা বাবদ দেয়া হয়। কিন্তু কনে যে উদ্দেশ্যে এ বিবাহ করে সে উদ্দেশ্য সফল না হওয়ায় ঐ রাতেই কনে চুপিসারে পালিয়ে যায়। আজ পর্যন্ত কেউ আর কোন খোঁজ পায়নি।

এসব ঘটনা থেকে বোঝা যায় এভাবে বিবাহ বিবাহ খেলার নামে অনেকে অনেক কিছু হারাচ্ছেন। ফলে আজকাল মানুষ আর পেশাদার ম্যারেজ মিডিয়া সেন্টার বা কোন ঘটককে বিশ্বাস করতে পারছে না। বর্তমানে তাই এসব পেশাদার ঘটককে আগের মতো কেউ বিশ্বাস করছেনা।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অর্থনীতি