a
ফাইল ছবি । ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেওয়ার প্রস্তুতি চলছে। পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প চিন্তা করা হচ্ছে।’
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হই। এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে, তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্কুল-কলেজ খুলে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করবে। তার সঙ্গে সুস্থ থাকতে হবে। জীবন থেকে এক বছর চলে গেলেও কিছু হবে না, তার চাইতে সুস্থ থাকাটা বড় বিষয়।’
এর আগে প্রেসক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ডা. দীপু মনি।
ছবি সংগৃহীত
গত ৩০ এপ্রিল হতে সারাদেশে একযোগে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রুটিন অনুযায়ী এখন পর্যন্ত চারটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তবে এরই মধ্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কেননা এই দুই পরীক্ষার প্রশ্নে একই প্যারাগ্রাফ দেওয়া হয়েছে।
প্রশ্নপত্রে দেখা যায়, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষায় ‘আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ (Our National Flag)’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে । আর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কও উঠেছে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, একই প্রশ্নে দুই পরীক্ষা নেওয়ার বিষয়ে কিছু বলতে পারব না। মূলত এ প্রশ্নটি আমাদের হয়নি। এটা কোন বোর্ড করেছে জানতে হবে।
তিনি বলেন, সাধারণত একই প্রশ্নে দুই বিষয়ে পরীক্ষা নেওয়া হয় না। যারা প্রশ্ন করেন তারা এক সঙ্গে দুই ধরনের প্রশ্ন করেন। কিন্তু কেন-কিভাবে এমন প্রশ্ন হল সেটি জেনে পরে জানানো যাবে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, একই প্রশ্ন দুই পরীক্ষা নেওয়ার নিঃসন্দেহে মারাত্মক ভুল। একটি প্রশ্ন অন্তত পাঁচটি ধাপে চেকিংয়ের পর প্রিন্টে যায়। এত বড় ভুল মেনে নেওয়ার নয়।
তিনি বলেন, এভাবে পরীক্ষা নিলে পরীক্ষার মান কমবে। ছেলেমেয়েরা হতাশ হবে। এসব বিষয় নিয়ে সচেতন থাকতে হবে।
উল্লেখ্য, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ জন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৪ জন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টার দিকে দেশটির রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের সেতু ধ্বসে এই দুর্ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজ ও রয়টার্স
ট্রেনসহ মেট্রোলাইন-১২ এর একটি সেতু ধ্বসে পরায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন উদ্ধারকর্মীরা। মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন এবং ভেঙে পড়া অংশের নিচে একটি গাড়ি এখনও আটকে রয়েছে।
টুইটারে দেওয়া এক বার্তায় শেইনবাম জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে হতাহত মানুষ এখানে রয়েছেন। আমি দুর্ঘটনাস্থলে রয়েছি এবং উদ্ধার কাজে নিয়োজিত কমান্ড সেন্টারে সহায়তা করছি। মেক্সিকোর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।