a সরকার শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে: শিক্ষামন্ত্রী
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

সরকার শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে: শিক্ষামন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১২ আগষ্ট, ২০২২, ০৩:৪০
সরকার শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

চলমান সংকট নিরসনে কৃচ্ছ্রতা সাধনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেন ডা. দীপু মনি।

আজ শুক্রবার বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির ১৭তম জাতীয় সম্মেলন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত ‘শোক হোক শক্তি, কারিগরি শিক্ষাই মুক্তি’ শীর্ষক এ সেমিনারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

সেমিনারে কারিগরি শিক্ষায় সরকারের বিভিন্ন নতুন কারিকুলাম ও প্রকল্পের কথা জানান ডা. দীপু মনি। তিনি বলেন, কারিগরি দক্ষতা অর্জনকে আমরা বিরাট গুরুত্ব দিচ্ছি। আমাদের শিক্ষার্থীরা দক্ষ হয়ে গড়ে উঠেছে কিনা সেটি নিশ্চিত করতে চাই। শিক্ষার্থীদের মানবিক, সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যেসব দিকে নজর দেওয়া দরকার, আমাদের সরকার সেদিকে নজর রাখছে।

এর আগে আমরা শিক্ষক নিয়োগ করতে পারিনি দীর্ঘদিন। তবে, সম্প্রতি আমরা ৫ হাজার কারিগরি শিক্ষক নিয়োগ দিয়েছি। আশা করছি শীঘ্রই নিয়োগ সংক্রান্ত সমস্যা থাকবে না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রত্যেকটা উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প নিয়ে ভাবছে সরকার। এর আগে, ৫০টি প্রতিষ্ঠানকে ৭০ কোটি দেওয়া হয়েছে ল্যাব ও আনুষঙ্গিক কাজের জন্য। অনেকগুলো প্রতিষ্ঠান সে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। কাজেই বরাদ্দ দিলেই শুধু হবে না, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সেটি কাজে লাগাতে হবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

৩০ ডিসেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ০২:০৬
৩০ ডিসেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে আগামী ৩০ ডিসেম্বর। মঙ্গলবার দুপুরে রাজধানীর নায়েম ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল তৈরির কাজ শেষ, এখন শুধু প্রকাশের অপেক্ষা।

গত ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ঘোষণা করার কথা ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর থাকায় আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

চীন প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৩, ০৭:৫৮
চীন প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

রাশিয়ায় প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে চীন। এ ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক।

সিবিএস নিউজকে এ খবর দিয়েছেন সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। তিনি বলেন, রাশিয়ায় দ্রুত অস্ত্র পাঠানোর ব্যপারে সিদ্ধান্ত দেবে চীন সরকার। তবে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। গত শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় ড্রোন ও যুদ্ধাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে চীন সরকার। মার্কিন গোয়েন্দা সংস্থার তিনটি সূত্র সিএনএনকে জানায় ।
 
এর আগে মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে চীনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ আনেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। এদিকে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ নাকচ করে উল্টো ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করছে চীন। সূত্র: যুগান্তর
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা