a ২২ মে পর্যন্ত বাড়ল প্রাথমিক বিদ্যালয়ের ছুটি 
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

২২ মে পর্যন্ত বাড়ল প্রাথমিক বিদ্যালয়ের ছুটি 


নিউজ ডেস্ক:
রবিবার, ২৮ মার্চ, ২০২১, ০৭:৫৩
২২ মে পর্যন্ত বাড়ল প্রাথমিক বিদ্যালয়ের ছুটি 

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছুটি চলাকালে নিজেদের ও অন্যদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদুল ফিতরের পরে ২৩ মে থেকে শুরু হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনা বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠাপন খোলা থাকবে কিনা, বৈঠক রাতে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৯ জানুয়ারী, ২০২২, ১২:১৫
করোনা বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠাপন খোলা থাকবে কিনা, বৈঠক রাতে

ফাইল ছবি

দেশে করোনা (কোভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে। এই বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, সেই চিন্তা-ভাবনা করছে সরকার।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রবিবার রাত ১০টার দিকে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই বৈঠক থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে।

বৈঠক শেষে সার্বিক বিষয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে জানাবেন শিক্ষামন্ত্রী। শনিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তা-ভাবনা করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি একমত হলে আগামী ১ মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হতে পারে। সোমবার সেসব সিদ্ধান্ত তুলে ধরতে ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

শেষ সময়ের ডাক...


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৮ মে, ২০২১, ০২:৪১
শেষ সময়ের ডাক

সংগৃহীত ছবি

শেষ সময়ের ডাক...

একটু বুক ভরে শ্বাস নেবো 
সে উপায় নাই, 
মুক্ত বাতাসেও প্রাণঘাতী অসুখ ! 
এ কেমন লীলা তোমার প্রাণেশ্বর !? 
প্রতিমুহূর্তে যে প্রাণ অকালপ্রয়াণে নিভে যায়! 
বেঁচে থাকার   তার কি আছে অধিকার !? 
জীবনের জন্য জীবন -আজ বড়ো প্রাণহীন হিমশীতল। 
তুমি হীন তুমিময় সংসার 
মায়ার অলখ ডোরে বাঁধা কেবলি  বিপ্রতীপ ইশারার জাল। 
এ কেমন পরীক্ষা তোমার !? 
জলের পরে তোমার ছায়া  
ধরতে নাহি পারি, 
ডুবসাঁতারে  জনম গেলো মিছে...  প্রভূ 
না হইলাম তোমার সঙ্গের কান্ডারী ! 
দিনের শেষে সন্ধ্যা ঘনাইছে আকাশে 
মেঘের ঘনঘটা, বিদ্যুৎ চমকে গর্জিছে যমরাজ !
সময়ের ইতি টেনে  বুঝিবা জানায় সম্ভাষণ,   
যেতে হবে এইবার...  এসেছে ডাক ওপারের ।  
বুক ভরে শ্বাস নেই ...! 
নীল আকাশ, নীল সমুদ্র 
কৃষ্ণচূড়ায় রক্তক্ষরণের  ছায়া,  সবুজে নীলের কায়া । 
বিষে বিষাক্ত চারিধার  ! 
মরণ রে   তুহু মম ঘনশ্যাম ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা