a দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললো
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললো


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ১০:১১
দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললো

ফাইল ছবি

আজ দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলো। বন্ধের এই সময়ে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য আগ্রহভরে অপেক্ষায় ছিল ছাত্র-ছাত্রীরা। আজ তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকেই ক্লাস শুরু হয়েছে। ফলে উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে।

আজ সকালে রাজধানীর স্কুলগুলোতে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করছে অনেকটা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে। করোনার স্বাস্থ্যবিধি মেনে সবার মুখে মাস্ক। শিক্ষকদের নির্দেশনা মেনে তারা দূরত্ব বজায় রেখে স্কুলে প্রবেশ করছে। 

স্কুলগুলোর ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করানো হয়। তাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। ফটকে স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষকদেরও অবস্থান করতে দেখা যায়।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। কোভিড ১৯ সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ১১:৩২
আজ সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি

ফাইল ছবি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে আজ শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ শিক্ষাবর্ষে শ্রেণিতে ভর্তির জন্য সোমবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি অনুষ্ঠিত হবে।

আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় একই জায়গায় হবে মহানগরী ও জেলাগুলোর সদর উপজেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

স্কুলে ভর্তির এ আবেদন প্রক্রিয়া গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে আজ। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

এবারও বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হয়নি। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইট থেকে (https://gsa.teletalk.com.bd) আবেদন করতে হয়েছে। সে জন্য ১১০ টাকা আবেদন ফি দিতে হয়েছে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে।

এবার সারা দেশে ৫৫০টি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৮৯টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এসব আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ২৬ হাজার ৫৯ জন। ২ হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি আসনে। এসব আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৬০ হাজার ৯৩৩ জন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ বিএফইউজে'র নির্বাচন


খোরশেদ, মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০:১২
আজ বিএফইউজে'র নির্বাচন

ফাইল ছবি

আজ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন। শনিবার সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ঢাকাসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে সভাপতি পদে তিনজন ও মহাসচিব পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। 

অপরদিকে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ। 

সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ এ তিন পদ পদ ছাড়াও এবারের নির্বাচনে ঢাকা থেকে সহসভাপতি পদে পাঁচজন, যুগ্ম মহাসচিব পদে চারজন, দপ্তর সম্পাদক পদে ছয়জন ও নির্বাহী পরিষদ সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও বাকি নয়টি ইউনিট থেকে সহসভাপতি, যুগ্ম মহাসচিব, নির্বাহী সদস্য পদে লড়ছেন প্রার্থীরা। এরমধ্যে কিছু পদে কয়েক জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা