a
ফাইল ছবি : গাজী মাজহারুল আনোয়ার
কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসুস্থ অবস্থায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে গাজী মাজহারুল আনোয়ারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার পরীক্ষা করে বলেন, তার পালস পাওয়া যাচ্ছে না। এর কিছুক্ষণ পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শাহানা মির্জা আরও বলেন, গত কয়েক দিন ধরে এসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি। আমরা শনিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। রক্ত পরীক্ষা করানো হয়েছিল। রোববার উনার আরও অনেক কিছু পরীক্ষা করার কথা ছিল। কিন্তু সকালে তো তিনি চলে গেলেন।
দীর্ঘ ৬০ বছর ধরে বেতার, টেলিভিশন, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ হাজার গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। তার লেখা কালজয়ী গানও অসংখ্য। গীতি কবিতায় অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন তিনি। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তার লেখা কিছু কালজয়ী গান হলো— ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’ প্রভৃতি। সূত্র: যুগান্তর
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার শীর্ষ তারকাদের মধ্যে একজন শাকিব খান। এছাড়া চলচ্চিত্রের অভিনেতা ছাড়াও প্রযোজক, গায়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তিনি। আজ ২৮ মার্চ (রোববার) বিশেষ এই দিনটিতে জন্ম তাঁর। ৪১ বসন্ত অতিক্রম করে ৪২-এ পদার্পণ করলেন এই নায়ক। বিশেষ দিনটি উদযাপন করলেন‘অন্তরাত্মা’সিনেমার শুটিং সেটে।
পাবনার এক বিলাসবহুল রিসোর্টে শুটিং করছেন শাকিব খান। জন্মদিনে নায়ককে চমকে দিতে সেখানে নিয়ে আসা হয়েছিল দুটি হাতি। তারা শাকিবের মাথায় শুঁর বুলিয়ে দেয়।
এছাড়াও ঢাক বাজানোর সঙ্গে কেক কাটেন শাকিব খান। আকাশে উড়ানো হয় ফানুস। পুরো আয়োজনটি করেছেন‘অন্তরাত্মা’র সিনেমার প্রযোজক সোহানী হোসেন।
সোহানী হোসেনের এমন আয়োজনে শাকিব খান চমকে যান। প্রযোজকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জন্মদিন উদযাপনের পুরো মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। সেটি শাকিব খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।
শাকিব খানের জন্ম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১৯৭৯ সালের ২৮ মার্চ। তার পারিবারিক নাম মাসুদ রানা। বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী। বাবার চাকরির সূত্রেই শাকিব খানের শৈশব থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে।
শাকিব খান এক দশকের বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষ নায়ক। চিত্রনায়ক মান্নার পর বাংলাদেশের চলচ্চিত্রের হাল ধরেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে ১৯৯৯ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন শাকিব খান। যদিও শাকিব খান আফতাব খান টুলু পরিচালিত ‘সবাইতো সুখী হতে চায়’ সিনেমা দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান।
ফাইল ফটো: তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিংশ শতাব্দীর বিখ্যাত রাষ্ট্রনায়ক বলে মন্তব্য করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান। শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে এ মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, আপনার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান জাতির জন্য সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বিংশ শতাব্দীর বিখ্যাত রাষ্ট্রনায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমার আসা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি বাংলাদেশে আসতে চাই।
রিসেপ তায়েপ এরদোগান বলেন, আমাদের জনগণের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। আমরা একই ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের। যা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করছে।