a সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত


বিনোদন ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ১১:৪১
সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত

ফাইল ছবি

অনেক উৎবেগ, উৎকণ্ঠা, আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠেয় এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। একই পদের দাঁড়িয়ে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক, যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন মামনুন ইমন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টা পর্যন্ত ভোট গণনা শেষে নির্বাচনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, সুচরিতা, কেয়া, ফেরদৌস, অমিত হাসান, জেসমিন, চুন্নু।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৫ টায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পীরজাদা ভোটের দিন আমার কাছে চুমু খেতে চেয়েছিলেন: নিপুণ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ০৭:৩০
পীরজাদা ভোটের দিন আমার কাছে চুমু খেতে চেয়েছিলেন: নিপুণ

ফাইল ছবি

সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ থামছেই না। আসছে নতুন নতুন অভিযোগ। আজ রবিবার (৩০ জানুয়ারি) নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে নানা অভিযোগের কথা তুলে ধরেন নিপুণ।

সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে তার দুই গালে দুটো চুমু (কিস) খেতে বলেছিলেন। ওর দুই গালে চড় লাগানো উচিত ছিল। যেটা আমি করিনি।’

তিনি আরও বলেন, ‘সে সময় আমাদের প্যানেলের দুই নারী সদস্য শাহনূর ও জেসমিন উপস্থিত ছিল। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল।’

নিপুণ বলেন, ‘এখানে (সাধারণ সম্পাদক পদে জয়ী চিত্রনায়ক) জায়েদ খান, এফডিসির এমডি আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছেন। তারা টাকা দিয়ে ভোট কিনেছেন, ভিডিওতে সেটা দেখা গেছে।’

উল্লেখ্য, নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ।

নিপুন বলেন, ‘আমি আবার শিল্পী সমিতির নির্বাচনে শুধু সাধারণ সম্পাদকের ভোটগ্রহণ চাই। অন্য পদের নির্বাচন চাচ্ছি না। আমি সবকিছুর জন্য উচ্চ আদালতে যাবো। আমাদের শিল্পী সমিতির নির্বাচনে এই নিয়ম আছে শুধু এক পদের ভোট হওয়া।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সদ্য সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ, সাইমন, জেসমিনসহ কাঞ্চন-নিপুণ পরিষদের অধিকাংশ সদস্য।  

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হত্যাকান্ডের ঘটনা ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্বের আভাস পাওয়া যায়নি


বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১:২০
হত্যাকান্ডের ঘটনা ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্বের আভাস পাওয়া যায়নি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক!: ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ। গত ৯ জুলাই ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ (৪৩) নামের জনৈক ব্যবসায়ীকে চাঁদার জন্য যে নির্মমভাবে হত্যা করা হয় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এটিএম মমতাজুল করিম, যুগ্ন সম্পাদক এডঃ মোশাররফ হোসেন মনির, মন্জুর হোসেন ইসা,জান্নাতুল  ফেরদৌসী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,হত্যাকারীরা যে দলেরই লোক হেক না কেন তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি না দিলে দেশে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আর এইসব ঘটনার বিরুদ্ধে সরকারকে দ্রুত যথাযত আইনি ব্যবস্হা গ্রহন করা দরকার।

উল্লেখ্য, ব্যবসায়িক দ্বন্দ্বে এই ধরনের হত্যাকান্ডের ঘটনা ঘটে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন