a এক টুকরো আমি
ঢাকা বুধবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২২ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

এক টুকরো আমি


মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৮ মার্চ, ২০২১, ১১:৪০
এক টুকরো আমি

ফাইল ফটো: মুক্তা দাশ

- মুক্তা দাশ 
আমার মতো করে কিছু চাওয়ার অধিকার হারিয়েছি!                         
বহু বছর হলো ... 
সেই যে,, যেদিন শাঁখার শেকলে হাত বেঁধেছি, 
যেদিন সিঁদুরে লাল রাজটীকা কপালে এঁকেছি, 
যেদিন মাতৃত্বের স্বীকৃতি স্বরূপ সিঁথিতে 
        সিঁদুর  রাঙিয়েছি ! 
গোত্রান্তরিত হয়ে নাম লিখিয়েছি নতুন গোত্রে। 
নিজের মতো করে তোমাকে পাবার আশা 
কেবলি দুরাশা...!  অভ্যস্ত হয়ে গেছি 
তোমার মতো করে তোমাকে পেতে। 
আমার সব আমিগুলো গঙ্গার ঘাটে বিসর্জনের আরতীতে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত। 
তবুও অবশিষ্ট আছে  আজও, 
     "এক টুকরো আমি।"
ভাঙা আয়নায়
কাচের টুকরোর  মতোন...!! "আমি"। 
তাতানো রোদের আলো ঠিকরে পরে 
টুকরো টুকরো আয়নার পরে, 
সকাল সন্ধ্যা আমি নিজেকে দেখি  
কাঁচ ভাঙা আয়নার প্রতিবিম্বের গভীরে। 
দ্যুতি ছড়ায় টুকরো টুকরো ভাঙা " আমি "! 
 সম্পুর্ণ নতুন আমি হয়ে উঠার স্বপ্ন
মাথাচাড়া দিয়ে ওঠে... 
পরক্ষণেই মিলিয়ে যায়,   খোলা জানালায় 
 লোহার শিকে মোড়া খড়কুটো জীবনে। 
স্নান সেড়ে  সিঁদুরে সিঁথি রাঙাই , 
কপালে এঁকে দিই রক্তাক্ত  রাজটীকা 
স্বচ্ছ জলের পরে মুখোমুখি হই নিজের 
রাতের সব অন্ধকার ...! 
মুছে দেই ভোরের আলোয়। 
আনমনে স্বপ্নের জাল বুনি 
আমার "আমি" হয়ে পথচলার ।।

........... ফেসবুক থেকে সংগৃহীত

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

আমি গর্বিত যে আমি একজন stupid মুসলিম!


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ১৩ জুন, ২০২১, ০৭:২৫
আমি গর্বিত যে আমি একজন stupid মুসলিম!

ফাইল ছবি । আব্দুর রব

এখন  থেকে চল্লিশ বছর আগে আমি মন্ট্রিয়ালের সিটি হলের কাছে পুরান মন্ট্রিয়ালে আমার প্রথম ভাড়ার ভবনটি কিনেছিলাম। সেই ভবনের ভাড়াটেদের মধ্যে ছিলেন ফ্রান্সের একজন ৯৫ বছর বয়সী ব্যক্তি। এক গভীর রাতে তিনি ভবনটির প্রধান দরজা খুলে বেরিয়ে গেলেন। একজন মহিলা তাকে রাস্তায় পুরোপুরি উলঙ্গ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দেখলো যে ভদ্রলোক তার নাম বা ঠিকানা কিছুই বলতে পারলেননা। তাই তারা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতাল তাকে সেখানে ভর্তি করেI হাসপাতাল থেকে কল করে আমাকে বলা হলো যে ভদ্রলোক আর বাসায় ফিরবেননা। সুতরাং আমি তার য়্যাপার্টমেন্টটি যেন পরিষ্কার করে অন্য কাউকে ভাড়া দিযে দেই।

আমি তার য়্যাপার্টমেন্টে গিয়ে দেখি যে এক কোণায় ছাদ পর্যন্ত বড়ো বড়ো বাদামী রংএর ব্যাগ সাজানো আছে। আমি ব্যাগগুলো খুলে দেখি যে সেগুলোর ভেতর টাকা আর টাকা আর টাকা। আমি অনেক পুরানো স্বর্ণের মুদ্রা এবং স্বর্ণ পদকও পেলাম। আমি ভয় পেয়ে গেলাম এবং তাড়াহুড়া করে টাকা ও স্বর্ণের ব্যাগগুলো বড়ো ২/৩টা প্লাস্টিক গারবেজ ব্যাগে ভর্তি করে আমার গাড়িতে করে সেগুলো আমার বাড়ি নিয়ে গেলাম। আমি আমার প্রতিবেশীকে ডেকে তার সামনে সমস্ত অর্থ ও অন্যান্য জিনিসগুলো গণনা করে একটা লিস্ট করলাম। এরপর আমি মন্ট্রিয়ালের পুলিশকে কল করে ব্যাপারটা জানালাম। তারা আমাকে জানালেন যে তারা এ ব্যাপারে কিছু করতে পারবেনা।

ভয়ে ভয়ে আমার রাত কেটে গেলো। পরের দিন সকালে আমি আমার ভাড়াটের হাসপাতালে গিয়ে হাসপাতালের পরিচালককে সমস্ত টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসগুলো দেখালাম। ভদ্রলোক ভয় পেয়ে দরজা জানালাগুলো বন্ধ করে দিলেন। তিনি ভয় পেয়েছিলেন ডাকাতরা বন্দুক নিয়ে এসে টাকা ও জিনিসগুলো নিয়ে যেতে পারে। 

আমরা দুটি লিস্ট তৈরি করলাম:একটা অর্থের জন্য এবং অন্যটি সোনার মুদ্রা এবং স্বর্ণের পদকগুলির জন্য। আমি তাকে সমস্ত টাকাগুলো দিলাম এবং তিনি তার জন্য আমাকে একটা রসিদ দিলেন। আমি সোনার মুদ্রা এবং স্বর্ণের পদকগুলি রেখে দিলাম এবং তার জন্য তাকে একটা রশিদ দিয়ে আসলাম। আমি ভেবেছিলাম যে এগুলি এত আকর্ষণীয় ছিল যে হাসপাতালের লোকজন নিজেদের জন্য এগুলো রেখে দিতে পারে। 

আমি যখন পরিচালকের রুম ছেড়ে চলে আসছিলাম তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন," আমি আপনার মতো একজন stupid মানুষ কখনও দেখিনি। " উনি বলতে চেয়েছিলেন যে বিশ্বের কেউই জানতোনা যে আমি বিশাল পরিমাণ অর্থ এবং অন্যান্য মূল্যবান দ্রব্য পেয়েছি। এই জিনিসগুলো যার সে তার নামও স্মরণ করতে পারেননা এবং শীঘ্রই সে মারা যাবে। আমি যদি বুদ্ধিমান হতাম, তাহলে আমি সবগুলো নিজের জন্য রেখে দিতাম।

কয়েক মাস পরে কুইবেক প্রদেশের একজন কর্মকর্তা আমার সাথে দেখা করতে আসলেন। আমি তাকে পুরো গল্পটা বললাম এবং আমার কাছে যে স্বর্ণের মুদ্রা এবং স্বর্ণ পদকগুলো ছিল তা তাকে বুঝিয়ে দিলাম। তিনি তার জন্য আমাকে একটা রশিদ দিলেন। আমার বাড়ি থেকে যাবার আগে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, "আপনি কি একজন মুসলমান?" আমি বললাম, "হ্যা।"

আমি একজন stupid মুসলিম হতে পেরে গর্বিত অনুভব করছি।

আব্দুর রব, ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশন/...ফেসবুক থেকে সংগৃহীত

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টি  অনুষ্ঠিত


সিয়াম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:৩৯
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টি  অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সিয়াম, বিশেষ প্রতিনিধি, ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি ও সার্ক কালচারাল ফোরামের আয়োজনে ঢাকায় একটি অভিজাত হোটেলে অত্র সংগঠনের সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, বিশেষ অতিথি ছিলেন  সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃনাজির উদ্দিন  মোল্লা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা আমরা কাজে লাগাই না, অথচ রমজান আমাদের  মানুষের পাশে দাঁড়াতে শিক্ষা দেয় এবং অন্যের দুঃখে দুঃখ প্রকাশ করতে হয়।প্রধান অতিথি সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকল মহলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট লোকদের মহান স্বাধীনতা দিবস পদক  প্রদান করা হয়। এতে সলভার এগ্রো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর আঃ সাত্তারসহ প্রায় ১০ জনকে মহান স্বাধীনতা দিবস স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর