a ফাইয়াজ-এর জন্মদিনে মায়ের আবেগঘন চিঠি
ঢাকা রবিবার, ১১ মাঘ ১৪৩২, ২৫ জানুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফাইয়াজ-এর জন্মদিনে মায়ের আবেগঘন চিঠি


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫২
ফাইয়াজ-এর জন্মদিনে মায়ের আবেগঘন চিঠি

ছবি সংগৃহীত: শহীদ ফাইয়াজ

ফাইয়াজ -এর জন্মদিনে মায়ের আবেগঘন চিঠি
 

প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা, আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা,  ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'

জানো বাবা, সেদিন বাজার  করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ  এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করেনা।

সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!

আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।

আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭  নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭ টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।

আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানীর ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!

আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!
জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।

তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রান দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।
অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা ❤️।

তোমার মুনাম্মা
১২ সেপ্টেম্বর ২০২৪

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আমার ঘর


ফেসবুক ডেস্ক:
বৃহস্পতিবার, ০৩ জুন, ২০২১, ১০:০৪
আমার ঘর

ফাইল ছবি

আমার ঘর
...........আশরাফুল মান্নান

মানুষের ভীড়ে হেঁটে চলি আমি
শিশুদের মাঝে চলি
তাদের বেদনা অনুভব করে
প্রতিবাদে কথা বলি। 
লাল-সবুজের বাহারি জমিনে
হাঁটি আমি খালি পায়ে
বাঁকা মেঠোপথে মায়ের তালাশে
ফিরে যাই দূর গাঁয়ে। 
এই মাটি গ্রাম ঠিকানা আমার
সব ছেড়ে যাবো কই
মানুষের ভীড়ে ঘর বেঁধে আমি
সকলের সাথে রই। 
.......................................
০৩-০৬-২০২১
আনন্দনগর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সবার সাথে জোট করতে পারলেও জাসদের একাংশ অন‍্য অংশকে সহ‍্য করতে পারেনা: ব্যারিস্টার ফারাহ খান


সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:২৫
সবার সাথে জোট করতে পারলেও জাসদের একাংশ অন‍্য অংশকে সহ‍্য করতে পারেনা: ব্যারিস্টার ফারাহ খান

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  আমরা যদি আওয়ামীলীগের সাথে জোট করতে পারি, যদি বিএনপির সাথে জোট করতে পারি তবে আমরা জাসদের একাংশ অন‍্য অংশকে সহ‍্য করতে পারিনা কেন? জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সকলকে এই প্রশ্ন ছুড়লেন ব্যারিস্টার ফারাহ খান।

আজ ১৫ ই মার্চ ২০২৫ ইং তারিখে বরিশাল প্রেসক্লাবে, খুলনা বিভাগের পর এবার বরিশাল বিভাগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সকল অংশকে একত্রিত করার লক্ষ‍্যে মতবিনিময় সভা করেছেন ব্যারিস্টার ফারাহ খান। তিনি স্বাধীনতার রুপকার নিউক্লিয়াস প্রধান জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান দাদার ভাতিজি। ব্যারিস্টার ফারাহ খান বলেছেন, ১৯৭১ সালে যে স্বপ্নের সোনার বাংলার জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি।

আমরা দেখেছি স্বাধীনতার পরে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিলো, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিলো, আমরা দেখেছি সারাদেশে লুটপাট শুরু হয়েছিলো, দেশে এক দলীয় শাষন ব্যাবস্থা কায়েম করা হয়েছিলো। আমরা এমন স্বাধীনতা চাইনি বলেই সিরাজুল আলম খান দাদার নেতৃত্বে ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়েছিলো। জাসদ একটি আদর্শের ভিত্তিতে গঠিত হয়েছিলো কিন্তু সেই জাসদ ব‍্যক্তি স্বার্থে বিভিন্ন খন্ডে বিভক্ত হয়ে ব্রাকেট বন্দি জাসদে পরিনত হয়েছে। জাসদ নেতাদের দল নয়, কর্মিদের দল। জাসদের কর্মীরাই অদলের প্রান ভোমরা। তাই জাসদকে আবারো কর্মিদের কাছে ফিরিয়ে নিতে হবে। আমরা কোন অংশের কোন নেতা কে বাদ দিচ্ছিনা কিন্তু আপাতত আমরা নেতাদের ঐক‍্য করবো না। আমরা কর্মীদের ঐক‍্য করবো আগে কারণ আমরা নেতাদের ঐক‍্য হতে দেখেছি ১৯৯৭ সালে, আবার সেই ঐক‍্য আমরা ভাঙতেও দেখেছি বছর ঘুরতে না ঘুরতে যখন নেতাদের স্বার্থে আঘাত লেগেছে। তাই এবার কর্মীদের ঐক‍্যবদ্ধ করতে হবে আগে তারপর নির্চাবনের মাধ‍্যমে কর্মীরা দলের নেতা নির্বাচন করবেন। ব্রাকেট বন্ধি জাসদকে ঐক্যবদ্ধ জাসদে পরিনত করতে হবে।

শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে জাতীয় সমাজতান্তিক দল জাসদের বিভক্ত বিভিন্ন গ্রুপের নেতাকর্মিদের সাথে মত বিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটুয়াখালী জেলা জাসদের প্রবীন নেতা সাবেক সংসদ সদস্য সরদার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি আরো বলেন, ১৯৭২ সালে স্বাধীনতার ১ বছর পর সিরাজুল আলম খান দাদা ভাই একদল তরুন মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গড়ে তুলেছিলেন। কিন্তু আমাদের জন্মলগ্ন থেকে বিভিন্ন সরকার আমাদের উপর বিভিন্ন সময় অন‍্যায় অবিচার করলেও, আমরা কখনো আওয়ামীলীগ কখনো বিএনপি আবার কখনো এরশাদের হাতকে শক্তিশালী করেছি। আমরা নিজেদের হাতকে শক্তিশালী করতে পারিনি। ৭২ সালে আমরা ছিলাম একটা বিশালাকৃতির বট গাছ, ৫৩ বছর পর আমরা হয়ে গেছি পরগাছা। বড় দলের নেতারা আমাদের একটি দুটি আসন দেয় আর আমরা সেই আসন নিয়ে খুশি হয়ে যাই। কিন্তু জাসদই হতে পারতো এই দেশের মুল কান্ডারী।

আমরা দেখি আমরা আওয়ামী লীগ বা বিএনপির সাথে জোট বেঁধে রাজনীতি করে এলাকায় যেতে পারিনা কিন্তু আমরা অন‍্য দলের দল‍্য কেন শাস্তি ভোগ করবো। জাসদ ভোটের রাজনীতিতে বিশ্বাসী। একটি বা দুটি আসনের জন্য বড় বড় দলের সাথে যুক্ত হয়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই। কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, আমরা যদি বিএনপি-জামাত ও আওয়ামী লীগের সাথে জোট বাধতে পারি তবে কেন আমরা ঐক্যবদ্ধ জাসদ হতে পারবো না, কেন সব ভুল ও মান অভিমান ভুলে নিজেদের ভাইদের সাথে আমরা এক হতে পারবো না। তিনি বলেন আপনারা আমাকে সাহায‍্য করুন। আমাদের জাসদের কোন অংশ বা নেতারা নতুন প্রজন্ম তৈরী করেননি। তিনি আরো বলেন সিরাজুল আলম খান সেটি উপলব্ধি করে নিজে উদ্দ‍োগী হয়ে আমাকে তার জীবদ্দশায় এই দলের রাজনীতিতে প্রবেশ করিয়েছেন। জাসদের ঐক‍্য নিয়ে তাঁর সাথে আমার বিস্তর কথা হতো, আমি উনাকে কথা দিয়েছি আমি জাসদের ঐক‍্য করবো যত বাঁধা আসুক না কেন। নেতাকর্মীদের উদ্দেশ্য ব‍্যারিস্টার ফারাহ খান বলেন আমাকে বাঁধা দেবার চেষ্টা করা হচ্ছে জাসদেরই ভেতর থেকে। আপনারা আমাকে সাহায‍্য করুন। আমি হেরে গেলে, আমরা হেরে যাবো, এই দল হেরে যাবে, জাসদের লক্ষ লক্ষ কর্মীর স্বপ্ন ভেঙে যাবে। আমার পরে এই প্রজন্মের আর কেউ নেই যে আপনাদের কাছে এমন করে জেলায় জেলায় বিভাগে বিভাগে আসবে এবং জাসদ ঐক‍্যের জন‍্য লড়াই করবে।

কর্মি সভায় বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল জেলা জাসদের সাবেক সভাপতি মো: শহিদুল ইসলাম মীরন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, বীর মুক্তযোদ্ধা ও জাসদ নেতা আব্দুল বারেক, জেএসডি নেতা সিরাজ উদ্দিন সিকদার, জাসদ নেতা হাসান মাহামুদ দুলাল, জাসদ নেতা চন্দ্র শেখর হালদার, জাসদ নেতা আল আজম খান সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার জাসদের বিভিন্ন গ্রুপের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতাকর্মিরাই দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবন্ধ জাসদ গড়ে তোলার পক্ষে তাদের মতামত তুলে ধরেন। অবশেষে ব‍্যারিস্টার ফারাহ খানের কন্ঠে কন্ঠ মিলিয়ে সকলে স্লোগান ধরেন ‘আমাদের লক্ষ‍্য জাসদের ঐক‍্য।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে