a বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০৪ আগষ্ট, ২০২১, ০৩:৩৯
বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে বজ্রপাতে অন্তত ১৬ জন বরযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণপুর এলাকা থেকে পদ্মা চর নারায়ণপুরে বিয়ে বাড়ি যাওয়ার পথে পদ্মা নদীতে বজ্রপাতে ১৬ জন মারা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি এবং প্রত্যেকের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মানব সেবার উজ্জল দৃষ্টান্ত ৩ বারের মেম্বার মোঃ আইয়ূব আলী


কাজল,সিলেট প্রতিনিধি:
মঙ্গলবার, ৩১ আগষ্ট, ২০২১, ১১:৪৩
মানব সেবার উজ্জল দৃষ্টান্ত ৩ বারের মেম্বার মোঃ আইয়ূব আলী

ফাইল ছবি

জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ আইয়ূব আলী, তিন বারের নির্বাচিত মেম্বার, চতুর্থবারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতায় তিনি ৩০০ ভোটের ব্যবধানে অকৃতকার্য হন। 

মুক্তসংবাদ প্রতিদিনের সংবাদ প্রতিবেদনে জানা যায়, মরহুম মোঃ মহরম আলীর পুত্র মোঃ আইয়ূব আলী বদরগঞ্জ বাজার কমিটিরও সভাপতি। তিনি বদরগাজী জামে মসজিদ ও একটি কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেন।

মোঃ আইয়ূব আলী দেউন্দি বস্তি এলাকায় নিজ ভূমিতে হেলথ্ সেন্টার প্রতিষ্ঠা করে দিয়ে গরীবদের ফ্রি স্বাস্থ্য প্রদান নিশ্চিত করেছেন। তিনি যে কোন দুর্যোগ সময়ে মানুষের পাশে সাহায্যের হাত বাড়ান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণে সবার নিকট অত্যন্ত জনপ্রিয়। 

তিনি নও মুসলিম হাসান মাহমুদের একমাত্র অভিভাবক। আরো কিছু নও মুসলিম এর দেখ ভাল তিনি নিজেই করে থাকেন বলে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সূত্র থেকে জানা যায়। উল্লেখ্য, নও মুসলিম হাসান মাহমুদের ফার্মেসীটিও করে দেন দানবীর এই আইয়ূব আলী।

ব্যক্তি জীবনে আইয়ূব আলী মেম্বারের ৪ ছেলে, ৫ মেয়ে ও ১ স্ত্রী। বড় মেয়ে বিবাহিত, অন্যান্যরা বিভিন্ন স্কুলে-কলেজে অধ্যয়নরত।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৭জুলাই) মৃত্যু ২০১, শনাক্ত ১১,১৬২ এবং সুস্থ ৫৯৮৭


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ জুলাই, ২০২১, ০৬:১২
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ছবি

 
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২০১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৫৯৩ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১,১৬২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন।
 
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৯৮৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ