a সবুজ বাতিটা হঠাৎ ই একদিন
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সবুজ বাতিটা হঠাৎ ই একদিন


নিউজ ডেস্ক:
শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ১১:৫১
সবুজ বাতিটা 

মুক্তা দাশ

হঠাৎ ই একদিন  দেখবে  মেসেন্জারের সবুজ বাতি আর জ্বলছে না... একদিন, দুইদিন, তিনদিন, অনেক দিন...! 
হোয়াটসঅ্যাপে ও নেই কোন শুভ সকালের শুভেচ্ছা বার্তা ...! 
ভাইবারটাও বেকার পড়ে আছে...!! 
কপালের দু-তিনটে ভাঁজে একটা প্রশ্নবোধক 
এঁকে দিবে মনের উৎকন্ঠা ! উসকোখুসকো চুলে। 
আনফ্রেন্ড মুছে লক প্রোফাইলে বাড়বে উঁকিঝুঁকি! 
অতঃপর হয়তো একটা দীর্ঘশ্বাস মিলিয়ে যাবে... 
অসীম সীমানা পেরিয়ে নক্ষত্রালোকে !! 
আদৌও এসব কিছু হবে কি না ভবিষ্যতে কে জানে!? 
সবটা নিছকই আমার কল্পনা।
আসলে এসব কিছুই হবে না। 
হবে না মনের ভেতর একটা উথাল-পাথাল ঝড় 
তছনছ হবে না প্রতিটি রক্তকণিকা! 
যেমনটা এখন আমার হয়!  
তোমার একটু অবহেলায়.... 
মেসেন্জারের কালো গোল ভরাট না হলে কিংবা মেসেজ দেখতে দেরী হলে...! 
কালবোশেখী তছনছ করে!! মৃত্যু পরোয়ানা 
জারি করে মুহূর্তে মুহুর্তে । 
এমনটা শুধু আমার একার ই হয়...!!! 
তোমার এতো সময় কই আমায় নিয়ে মাথা ঘামানোর ? 
তুমি এখন অন্য কোন সুদূরিকা য় নিমগ্ন প্রেমিক।
সবুজ বাতিটা একদিন সত্যি ই নিভে যাবে 
আলোর দ্যুতি ছড়াবে না আর কোনদিন, 
সকালের সূর্য উঁকি দেবে না আর 
মিশে যাবে সব.. সব! 
সাড়ে তিন হাত মাটির গভীর অন্ধকারে।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভাঙা গড়ার খেলা- সোনিয়া হক 


নিউজ ডেস্ক:
শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১১:১৯
ভাঙা গড়ার খেলা- সোনিয়া হক 

ছবি: সোনিয়া হক 

ঝরছে পাপড়ি বইছে দেখ বসন্ত বাতাস
বুকের পাঁজড় ভাঙে তবু বৈরী বাতাস।
কোথা থেকে এলো হঠাৎ কাল বৈশাখী ঝড়
উড়িয়ে নিলো নিমেষে ভালোবাসার ঘর।
সমুদ্রের বুক যখন শান্ত শীতল 
কোথা হতে সুনামী এলো পাড় ভাসাতে বল ?
যে নদী দিলো পলি ভরা মাঠ
বেনোজলে তার ভেসে গেলো মাঠ -ঘাট।
সুপ্ত আগ্নেয়গিরী কখন খুলবে তার মুখ
উত্তপ্ত লাভা ছড়িয়ে কেড়ে নেবে সুখ,
খানিক আগেও তো যায়না বোঝা
বুকে তার এত আগুন করেছিলো জমা।
চারিদিকে কেবল বন আর বন 
কোথা থেকে জ্বলে গেলো দাউদাও আগুন,
সে আগুন নেভাতে দমকল মানে হার
গাছের জ্বলন দেখে হলো আকাশের বুক ভার।
কান্না হয়ে নেমে এলো বৃষ্টির ফোটায়,
এ ভাবেই আকাশ বনের আগুন নেভায়।
প্রকৃতিতে চলে নিয়ত ভাঙা-গড়ার খেলা
আমার মনে লাগে কেবল ভাঙনের দোলা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

একটি জাতিকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে রাজনৈতিক প্রজ্ঞা অপরিহার্য


কর্নেল(অব.)আকরাম, অধ্যাপক ও কলাম লেখক
রবিবার, ০৪ মে, ২০২৫, ১২:৪৭
 একটি জাতিকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে রাজনৈতিক প্রজ্ঞা অপরিহার্য

ছবি সংগৃহীত

 

নিউজ ডেস্ক: সমাজে যে কোনো ধরনের নেতৃত্বের জন্য প্রজ্ঞাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। একটি জাতিকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে রাজনৈতিক নেতাদের অবশ্যই প্রজ্ঞার গুণাবলী থাকতে হবে। প্রজ্ঞাবিহীন রাজনৈতিক নেতা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারে না; বরং জনগণের জন্য সমস্যার সৃষ্টি করে। একটি সমাজ কেবল তখনই সমৃদ্ধি লাভ করতে পারে যখন তা সুশাসিত ও প্রাজ্ঞ নেতৃত্ব দ্বারা পরিচালিত হয়।

ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে একজন গতিশীল নেতার নেতৃত্বে একটি দেশ দ্রুত উন্নতি লাভ করেছে। সাম্প্রতিক ইতিহাসে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ তার একটি উৎকৃষ্ট উদাহরণ। বর্তমান বিশ্বে তুরস্কের এরদোয়ান আরেকজন প্রাজ্ঞ নেতৃত্বের দৃষ্টান্ত। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর উন্নয়নে নেতার রাজনৈতিক প্রজ্ঞাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।

দক্ষিণ এশিয়ার ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এখানে অনেক মুসলিম নেতা তাদের প্রজ্ঞাবান নেতৃত্বের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করেছেন। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অঙ্গনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ আবির্ভূত হয়েছিলেন এবং প্রজ্ঞাবান নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। মুসলিম লীগের প্রতিষ্ঠা তার রাজনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল প্রমাণ।

মোহাম্মদ আলী জিন্নাহকে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্বাধিক সফল রাজনৈতিক নেতা হিসেবে বিবেচনা করা হয়, যিনি ভারতের মুসলিমদের জন্য একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সৃষ্টি করেছিলেন। পাকিস্তানের জন্ম তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার ফলেই সম্ভব হয়েছিল।

বাঙলার আরেক রাজনৈতিক মেধাবী ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক, যিনি কলকাতার মুসলিম মধ্যবিত্ত সমাজের উত্থানে অসাধারণ অবদান রেখেছিলেন। খাজা নাজিমুদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীও রাজনৈতিক প্রজ্ঞার মহান উদাহরণ, যারা পাকিস্তান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বাংলাদেশের জনগণ প্রথমবার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পেয়েছিল মেজর জিয়ার মাধ্যমে, যিনি সঠিক সময়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে পুরো জাতিকে অনিশ্চয়তা ও উদ্বেগ থেকে মুক্ত করেছিলেন। যদিও শেখ মুজিব বাঙালি জাতীয়তাবাদের উত্থানের জন্য ভূমি প্রস্তুত করেছিলেন, তবে যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে নেতৃত্ব প্রদানে ব্যর্থ হন। তার এই ভূমিকা পরবর্তীতে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। দেশ পরিচালনায়ও তিনি রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে ব্যর্থ হন। বাকশাল গঠন শেখ মুজিবের একটি বড় রাজনৈতিক ভুল হিসেবে বিবেচিত হয় এবং এর ফলে তার জীবনও ঝরে যায়।

অন্যদিকে, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের এক দূরদর্শী নেতা, যিনি একটি আধুনিক ও স্বাধীন বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন, যেখানে বহিরাগত হুমকি থেকে মুক্তি ছিল। তার গৃহীত সংস্কার কর্মসূচি তার রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ। 'বাংলাদেশী জাতীয়তাবাদ' ধারণার প্রবর্তন এবং বিএনপির প্রতিষ্ঠা তার প্রজ্ঞাবান নেতৃত্বের ফল। গত পাঁচ দশকের ইতিহাসে জিয়াউর রহমানকেই বাংলাদেশের একমাত্র দূরদর্শী নেতা হিসেবে বিবেচনা করা হয়।

জেনারেল এরশাদ নিজেকে দেশ গড়ার একজন কর্মী হিসেবে প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞার অভাবে তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো ভণ্ডামির দ্বার খুলে দেন। এরশাদের পতনের পর বিএনপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে ক্ষমতায় আসে এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষতা প্রদর্শন করে। তবে বিএনপির কিছু রাজনৈতিক ভুলের কারণে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা আবার কাজ করে এবং বিএনপি পুনরায় ক্ষমতায় ফিরে আসে।

কিন্তু পরবর্তীতে বিএনপির রাজনৈতিক ভুলভ্রান্তি বড় বিপর্যয়ে পরিণত হয় এবং তারাই এর শিকার হয়। পরবর্তী রাজনৈতিক পরিবেশ দেশের বিরুদ্ধে অবস্থান নেয় এবং গত পনেরো বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে।

বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এই ফ্যাসিস্ট শাসনের চরম নির্যাতনের শিকার হন। হেফাজতসহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলোকেও কঠোর দমন-পীড়নের সম্মুখীন হতে হয়। বাংলাদেশের জনগণ পরিবর্তনের সকল আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু হঠাৎ করে আল্লাহর কৃপায় একটি বিপ্লবের মাধ্যমে, যা বিপুল প্রাণহানি ও অপরিসীম কষ্টের বিনিময়ে এসেছিল, তারা আশার আলো দেখতে পায়।

ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সফলতা অর্জন করেছে এবং ড. ইউনুস দায়িত্ব পালনে যোগ্য বলেই প্রতীয়মান হয়েছেন। তবে সমস্যা রয়েছে বিপ্লবের অংশীদারদের মধ্যে, যারা দেশের সংকটময় মুহূর্তে নিজেদের দায়িত্ব ভুলে ক্ষমতার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে।

দেশ অবশ্যই একটি রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হওয়া উচিত এবং এটি এখন বিএনপির পালা। জনগণ প্রত্যাশা করে বিএনপির নেতৃত্ব এমন পরিপক্কতা ও রাজনৈতিক প্রজ্ঞা প্রদর্শন করবে, যা অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকির মুখে দেশকে রক্ষা করতে সক্ষম হবে।

বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে স্বাধীনতাপ্রেমী এবং যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কখনও দ্বিধা করবে না। বাংলাদেশের জন্য যারা রাজনীতি করছেন, তাদের সবার এই বাস্তবতা মনে রাখা উচিত।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর