a
ফাইল ছবি
টানা দ্বিতীয়বারের মতো উয়েফার বর্ষসেরা পুরস্কারের তালিকায় নেই সময়ের তিন সেরা ফুটবলার মেসি, রোনালদো, নেইমার। বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা।
এবারের উয়েফার আয়োজিত দুই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্সলিগ ও ইউরোর প্রভাব পড়েছে এই তালিকায়। পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার এবার সেরা দশেও জায়গা পাননি।
ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থার প্রকাশিত তালিকায় প্রথম তিনজনের দু’জনই হলেন চেলসির হয়ে চ্যাম্পিয়ন্সলিগ জেতা তারকা এনগোলো কান্তে,ইতালিয়ান ফুটবলার জর্জিনহো। অবশ্য কান্তে ইউরোতে তেমন কিছু করতে না পারলেও ইউরোর শিরোপা জিতেছেন জর্জিনহো।
তাদের সঙ্গে সেরা তিনে আছেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। মজার ব্যাপার হলো এবারই প্রথম সেরা তিনজনই মিডফিল্ডার। তবে সবার সেরা কে, তা জানতে চোখ রাখতে হবে আগামী ২৬ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের দিকে।
গত মৌসুমে চেলসির দুই মিডফিল্ডার জর্জিনহো ও কান্তে ছিলেন অবিশ্বাস্য। প্রিমিয়ার লিগের শিরোপাজয়ীদের চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে শিরোপা জেতাতে চেলসির হয়ে বড় অবদান রাখেন তারা। ম্যানসিটির বিপক্ষে ফাইনালে দুজনই ছিলেন প্রথম একাদশে। জার্মানির কাই হাভার্জের প্রথমার্ধের গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। সেমি-ফাইনাল ও ফাইনালে টানা ম্যাচসেরা হন কান্তে।
থমাস টুখেলের দল লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে আগামী চ্যাম্পিয়নস লিগ খেলার টিকিটও পেয়ে গেছে। এছাড়া ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।
অন্যদিকে প্রিমিয়ার লিগে ম্যান সিটির শিরোপা জয়ে বড় অবদান ডি ব্রুইনার। যদিও ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও ইউরোতে তার পারফরম্যান্স চোখে পড়েনি খুব একটা।
ফাইল ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে র্যালি করেছে ফুটবল প্রেমিকরা। শুক্রবার দুপুরে কাতার বিশ্বকাপ উপলক্ষে সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার থেকে পতাকা মিছিলের আয়োজন করে আর্জেন্টিনা দলের স্থানীয় ভক্ত ও সমর্থকরা। পতাকা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আরামনগর বাজারে গিয়ে শেষ হয়।
এসময় তরুণ, বৃদ্ধ ও শিশুসহ তিন শতাধিক ফুটবল ভক্তরা প্রিয় দলের জার্সি গায়ে ও হাতে পতাকা নিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলে বাদ্যের তালে তালে সমর্থকরা মেতে উঠে আনন্দ উচ্ছাসে।
পতাকা মিছিলের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, ৫ ফুট প্রস্থ ও এক হাজার ৬০ ফুট দীর্ঘ পতাকাটি তৈরিতে তাদের সময় লেগেছে তিন দিন এবং খরচ হয়েছে ত্রিশ হাজার টাকা। সকল ভক্তদের প্রত্যাশা মেসির নেতৃত্বে এবারের বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনার ঘরেই উঠবে।
ফাইল ছবি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নাৎসিমুক্ত করতে চান বলে তার ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এখন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি ফরাসি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়া কিছু শর্ত সাপেক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
ফেব্রুয়ারিতে আক্রমণের আগেও মস্কো স্পষ্ট করে দিয়েছিল যে ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ গ্রহণযোগ্য নয়। মেদভেদেভ এলসিআই টেলিভিশনকে বলেন, উত্তর আটলান্টিক জোটে তার অংশগ্রহণ ত্যাগ করা এখন অত্যাবশ্যক। তবে শান্তি প্রতিষ্ঠার জন্য এটা এখন যথেষ্ঠ নয়।
তিনি বলেন, রাশিয়া তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। পুতিন বলেছেন যে তিনি ইউক্রেনকে ‘নাৎসিমুক্ত’ করতে চান। অবশ্য কিয়েভ এবং পশ্চিমারা দাবি করেন, এটা রাশিয়ার যুদ্ধ জয়ের একটি ভিত্তিহীন অজুহাতমাত্র। সূত্র: বিডি প্রতিদিন