a নিজের ঘরে ফেরার পুনরভিষেক রাঙালেন রোনালদো
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

নিজের ঘরে ফেরার পুনরভিষেক রাঙালেন রোনালদো


ক্রীড়া ডেস্ক :
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৮
নিজের ঘরে ফেরার পুনরভিষেক রাঙালেন রোনালদো m

ফাইল ছবি

আজ ওল্ড ট্রাফোর্ডের দিকে তাকিয়ে ছিলো বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কারণ ছিল একটাই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে পুনরভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ঘরের ছেলে ১২ বছর পর ফিরেছে ঘরে। সমর্থকদের উল্লাস সীমা ছাড়িয়ে গেছে। তাদের আনন্দ বাড়িয়ে নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচটিতে মাঠে নেমেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন সিআর সেভেন। দল পেয়েছে বড় ব্যবধানে জয়।

প্রথমার্ধের মূল সময় শেষ হয় গোলশূন্যভাবে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যান ইউকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১২ বছর পর পুনরভিষেকে এটা তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে গোলটি পরিশোধ করে ফেলে নিউক্যাসেল। ম্যাচে চলে আসে উত্তেজনা। ৬২ তম মিনিটে রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করে ম্যন ইউকে আবারও এগিয়ে দেন। এরপরেই ম্যাচ চলে আসে ম্যান ইউয়ের নিয়ন্ত্রণে।

এই বিশেষ দিনের বিশেষ ম্যাচটিতে তাকে প্রথম একাদশে রাখা হয়েছিল। মাঠভর্তি দর্শকের সামনে শুরু থেকেই সেই চিরচেনা রূপে ধরা দেন সিআর সেভেন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৮০তম মিনিটে তৃতীয় গোলটি করেন আরেক পর্তুগীজ ব্রুনো ফার্নান্দেজ। স্কোরলাইন হয়ে যায় ৩-১। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও গোল। নিউক্যাসেলের জালে এবার বল জড়ান জেসি লিংগার্ড। ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সোলসারের শিষ্যরা।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

স্থল ইউনিটি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে রংধনু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে


ফয়সাল, সি. রিপোর্টার, সরিষাবাড়ি
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৬
স্থল ইউনিটি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে রংধনু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে

ছবিঃ মারুফ, মুক্তসংবাদ প্রতিদিন

 

নিজস্ব প্রতিনিধি, সরিষাবাড়ি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৃণমূল পর্যায়ে ছাত্র/ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি গভীর আগ্রহ বাড়াতে ফুটবলসহ নানা খেলাধুলায় অংশগ্রহণ সুযোগ সৃষ্টি এবং অনেকে নিজেরাও সম্পৃক্ত হয়ে যুব সমাজকে নানা অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত করার এক মহতি উদ্যোগ সারাদেশে চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় সরিষাবাড়ি উপজেলাধীন স্থল ইউনিটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা রংধনু স্পোর্টিং ক্লাব ও স্থল ইউনিটি স্পোর্টিং ক্লাবের মাঝে অনুষ্ঠিত হয়।

খেলাটি এলাকার যুবক, আবাল-বৃদ্ধসহ সকলের মন কাড়ে, কারণ খেলাটি গোলশুন্যভাবে শেষ হয়। সর্বশেষ, অত্র খেলাটি টাইব্রেকারে ২-০ গোলে স্থল ইউনিটি স্পোটিং ক্লাব, রংধনু স্পোটিং ক্লাবকে হারায়।
 
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান (মাছুম) সহ সভাপতি, ৪ নং আওনা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব ডাক্তার ইমরান মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক, ৪ নং আওনা ইউনিয়ন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাঈম তালুকদার, ডাক্তার রানা, ডাক্তার মেহেদী হাসান মারুফ, হাফেজ মারুফ তালুকদার, সাবেক ছাত্র নেতা আরিফুর রহমান রঞ্জু, ছাত্র নেতা সাব্বির হোসেন, ফয়সাল তরফদার, সোয়াদসহ এলাকার সর্বশ্রেণীর লোকজন। খেলার ধারাভাষ্যকার ছিলেন ইমরান, রেফারির দায়িত্ব পালন করেন শিহাব।

স্থল ইউনিটি স্পোটিং ক্লাবকে চ্যামপিয়ান কাপ (বিজয় দল) প্রদান করেন প্রধান অতিথি জনাব মনিরুজ্জামান মাছুম ও নাঈম তালুকদার। রংধনু স্পোটিং ক্লাবকে রানার্স আপ কাপ প্রদান করেন ডাক্তার ইমরান মিয়া, ডাক্তার রানা ও ডাক্তার মারুফ। খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন হাসান।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া করার দাবি রাশিয়ার


আন্তর্জাতিক সংবাদ:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ১২:৩৭
মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া করার দাবি রাশিয়ার

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার অভিযোগ, জাপান সাগরে তাদের জলসীমা অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করছিল মার্কিন যুদ্ধজাহাজ। চীন ও রাশিয়ার যৌথ সেনা মহড়ার সময়ই এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছে।

রাশিয়া দাবি করে, জলসীমা অতিক্রম করে মার্কিন যুদ্ধজাহাজ ভিতরে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের বার বার হুঁশিয়ারি দেওয়া হয় ফিরে যেতে। কিন্তু মার্কিন যুদ্ধজাহাজটি এরপরও এলাকা ছাড়েনি। তখন রাশিয়ার যুদ্ধজাহাজ সেটির পিছু নেয়। শেষে মার্কিন যুদ্ধজাহাজটি নিজের অভিমুখ বদলে রুশদের এলাকা ত্যাগ করে অন্যদিকে চলে যায়।

এদিকে মার্কিন নৌবাহিনীর তরফে রাশিয়ার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে, তারা জাপান সাগরে রুটিন টহল দিচ্ছিল। সেই সময় চাফি নামের ওই যুদ্ধজাহাজটিকে দেখেই রাশিয়ার যুদ্ধজাহাজটি সেদিকে এগিয়ে আসে।

এমনকি, সেটি মার্কিন জাহাজটির ৬৫ গজের মধ্যে চলে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনও সমস্যা হয়নি।

একথা জানিয়ে আমেরিকার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা বিবৃতি ভিত্তিহীন। দুই যুদ্ধজাহাজের মধ্যে কোনও টক্কর হয়নি। আমেরিকা আন্তর্জাতিক আইন মেনেই সর্বদা আকাশপথে, জলপথে সর্বত্র বিচরণ করে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার পর আরও তিক্ত হয়েছে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক। আবারও তুঙ্গে উঠেছে দুই মহাশক্তির ঠান্ডা লড়াই। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে দেখা গেছে দুটি দেশকে।

রাশিয়ার সাইবার হানার বিরুদ্ধে সর্বদায় সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নাক গলানো ও তার দেশে সাইবার হামলাসহ একাধিক শত্রুতাপূর্ণ কার্যকলাপ চালানোর অভিযোগে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। অপরদিকে পাল্টা অভিযোগ করতে দেখা দেখা গেছে রাশিয়াকেও। সূত্র- জাপান টাইমস।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়